ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পরিচয় কিন্তু বাংলাদেশি, ধর্মের পরিচয়ে পৃথিবী আপনাকে গুনবে না

আকাশ বিনোদন ডেস্ক :

বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী ও লাক্স-চ্যানেল আই সুপারস্টারখ্যাত তারকা জাকিয়া বারী মম ২০০৭ সালে ‘দারুচিনি দ্বীপ’ সিনেমার মধ্য দিয়ে শোবিজে পা রাখেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক নানান কাজেও ব্যস্ত থাকতে দেখা যায় এ অভিনেত্রীকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও চলমান বন্যায়ও বেশ সরব ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত মম।

দেশে চলমান নানা ইস্যু নিয়ে প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিয়ে থাকেন এ অভিনেত্রী। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার (৩ ডিসেম্বর) তিনি তার ফেসবুক পেজে লিখেছেন— পরিচয় কিন্তু ‘বাংলাদেশি’। ধর্মের পরিচয়ে পৃথিবী আপনাকে গুনবে না।

সেই পোস্টে অনেকেই তার সঙ্গে সহমত প্রকাশ করেছেন। নির্মাতা রাশিদ পলাশ মমর সেই পোস্টের মন্তব্যের ঘরে লিখেছেন— ইয়েস। জিসান নামে এক নেটিজেন লিখেছেন—কিন্তু এই সহজ বিষয়টি কে কাকে বোঝাবে।

উল্লেখ্য, দীর্ঘ বিরতি কাটিয়ে অভিনয়ে ফিরেছেন মম। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন ‘রিমান্ড’ শিরোনামের নতুন একটি ধারাবাহিক নাটকে। এতে ডিবি পুলিশের ভূমিকায় দেখা যাবে এ অভিনেত্রীকে। গল্পের মূল বিষয়বস্তু— বর্তমান রাজনীতি। নাটকটি রচনা ও পরিচালনা করছেন আশফাকুর রহমান।

নাটক প্রসঙ্গে অভিনেত্রী বলেন, রাজনীতি ঘিরে ধারাবাহিকটির গল্প। এরই মধ্যে আমরা বেশ কিছু দিন শুটিং করেছি। আশা করছি, প্রচারে এলে নাটকটি সবার ভালো লাগবে।

এর মধ্যে একটি বেসরকারি চ্যানেলে প্রচার শুরু হয়েছে মম অভিনীত নতুন ধারাবাহিক নাটক ‘নীল ঘূর্ণি’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন অপূর্ব। নাটকটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। এ ছাড়া এই অভিনেত্রী ‘মাস্টার’ শিরোনামে একটি সিনেমার কাজও শেষ করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পরিচয় কিন্তু বাংলাদেশি, ধর্মের পরিচয়ে পৃথিবী আপনাকে গুনবে না

আপডেট সময় ০৮:৪৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪