ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বরিশালে গৃহবধূকে ধর্ষণের পর হত্যা, দুজনের মৃত্যুদণ্ড

আকাশ জাতীয় ডেস্ক :

বরিশালের বাবুগঞ্জে এক গৃহবধূকে ধর্ষণের পর হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেওয়ার ঘটনায় দুজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে দণ্ডিতদের এক লাখ টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন।

সোমবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রকিবুল ইসলাম এই রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী কাজী হুমায়ুন কবির।

দণ্ডিতরা হলেন, বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড ভূতেরদিয়া গ্রামের বাসিন্দা শয়ন চন্দ্রশীল এবং সুমন ফকির।

মামলার বরাতে জানা গেছে, ২০২২ সালের ১২ জানুয়ারি বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের সন্ধ্যা নদীর নালায় ৩০ বছর বয়সী এক গৃহবধূর রক্তাক্ত লাশ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে পরের দিন থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্তে বেড়িয়ে আসে ওই নারীর স্বামী এক বছর আগে মারা যাওয়ায় ছোট ছেলে নিয়ে বাড়িতে একাই থাকতেন।

২০২২ সালের ১১ জানুয়ারি রাতে ছোট ছেলে গৌরনদী আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলে ওই গৃহবধূকে ধরে একা পেয়ে ধর্ষণ করে দণ্ডিতরা। এরপরে লাঠি, বৈঠা ও ইটের আঘাতে হত্যা করে বিবস্ত্র লাশ নদীর নালায় ফেলে দেয়। তবে নালা শুকনা থাকায় লাশটি ভেসে যায়নি। মামলায় ৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে এই রায় দেন।

মামলার বাদী বলেন, আমার মায়ের হত্যার বিচার হয়েছে আমরা সন্তুষ্ট। শুধু রায় নয় আমি চাই অতিদ্রুত আসামিদের বিরুদ্ধে হওয়া রায় কার্যকর হোক এবং সমাজে দৃষ্টান্ত স্থাপন হোক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

বরিশালে গৃহবধূকে ধর্ষণের পর হত্যা, দুজনের মৃত্যুদণ্ড

আপডেট সময় ০৮:১৬:০০ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪