ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তুরস্কের বায়রাকতার আকিঞ্জি ড্রোনের সফল পরীক্ষা

আকাশ নিউজ ডেস্ক :

তুরস্কের বায়রাকতার আকিঞ্জি ড্রোন শুক্রবার সফলভাবে ইএলসিন ৮২ এবং লাচিন ৮২ কিটের সাহায্যে লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত করেছে। দেশটির অভ্যন্তরীণ বিমান নির্মাতা সংস্থার এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। উল্লেখ্য, ইএলসিন ৮২ একটি লেজার গাইডেন্স কিট, যা রকেটসান নামক তুরস্কের প্রতিরক্ষা সংস্থা তৈরি করেছে। একই সংস্থা লাচিন ৮২ গাইডেন্স কিটও তৈরি করে।

বায়রাকতার আকিঞ্জি ড্রোন কৌশলগত মিশনে সাফল্যের জন্য পরিচিত। ইতোমধ্যে ড্রোনটি ৮০ হাজার ফ্লাইট ঘণ্টা সম্পন্ন করেছে। এটি তুরস্কের বিমান চলাচল ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে।

গত ২২ ফেব্রুয়ারি পরিচালিত পরীক্ষায় আকিঞ্জি ড্রোন সমুদ্রে চলমান আলবাট্রোস আইডিএ নামক লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করে। এ পরীক্ষায় ব্যবহার করা হয় বিশ্বের সর্বাধুনিক ইলেক্ট্রো-অপটিক্যাল সিস্টেম, আসেলফ্লির-৫০০। এটি তুরস্কের আসেলসান প্রতিরক্ষা সংস্থা তৈরি করেছে।
রপ্তানি ক্ষেত্রেও শীর্ষে বায়কার

২০০৩ সাল থেকে ইউএভি গবেষণা ও উন্নয়ন প্রক্রিয়া শুরু করা বায়কার সংস্থা তাদের আয়ের ৮৩% রপ্তানি থেকে অর্জন করেছে। ২০২৩ সালে সংস্থাটি ১.৮ বিলিয়ন ডলারের রপ্তানি কার্যক্রম সম্পন্ন করেছে এবং তুরস্কের সকল খাতের শীর্ষ ১০ রপ্তানিকারক প্রতিষ্ঠানের মধ্যে স্থান করে নিয়েছে।

বায়কার সাম্প্রতিক বছরগুলোতে ৯০% আয়ের বেশি রপ্তানি থেকে সংগ্রহ করেছে এবং ২০২৩ সালে প্রতিরক্ষা ও মহাকাশ খাতে মোট রপ্তানির এক-তৃতীয়াংশ একাই করেছে।

বিশ্বের বৃহত্তম ইউসিএভি রপ্তানিকারক হিসেবে বায়কার এখন পর্যন্ত ৩৫টি দেশের সঙ্গে রপ্তানি চুক্তি করেছে। এর মধ্যে বায়রাকতার টিবি২ ড্রোনের জন্য ৩৪টি এবং বায়রাকতার আকিঞ্জি ড্রোনের জন্য ১০টি চুক্তি হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তুরস্কের বায়রাকতার আকিঞ্জি ড্রোনের সফল পরীক্ষা

আপডেট সময় ১০:৪৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪