ঢাকা ০১:৪০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

পঞ্চদশ সংশোধনী বাতিল হলেই তত্ত্বাবধায়ক ফিরবে এমনটা না : বদিউল

আকাশ জাতীয় ডেস্ক :

নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, পঞ্চদশ সংশোধনী বাতিল হলেই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে এমন ধারণা করা ভুল। এক্ষেত্রে সংসদের ভূমিকা লাগবে।

শনিবার দুপুরে রাজধানীর প্রেসক্লাবে ‘কেমন সংবিধান চাই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

বদিউল আলম বলেন, ‘সংবিধানকে নানান সংশোধনীর মাধ্যমে নষ্ট করা হয়েছে। বিশেষ করে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এক তৃতীয়াংশ পরিবর্তন করে সংবিধান কলুষিত করা হয়েছে।’

নির্বাচন সংস্কার কমিশন প্রধান বলেন, ‘বর্তমানে সংবিধানে বহু অসঙ্গতি রয়েছে, যা পরিবর্তন করতে হবে।’

সংরক্ষিত আসন নিয়ে তিনি বলেন, ‘এখানে নারীকে প্রতীকী অবস্থায় নিয়ে যায়। সেইসঙ্গে নারীকে অবমূল্যায়ন করা হয়। তাই সংস্কার প্রয়োজন। সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীকে ক্ষমতায় আনার ব্যবস্থা করতে হবে। মূলত ৪০০ আসন হলে ১০০টি নারীর জন্য বরাদ্দ করতে হবে, তাও যোগ্যতার ভিত্তিতে প্রকৃত নির্বাচনের মাধ্যমে।

সভায় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল হোসেন বলেন, ‘বিগত সময়গুলোতে রাজনৈতিক সংকটে এই সংবিধান সমাধান করতে পারেনি। বরং সংকট বাড়িয়েছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পঞ্চদশ সংশোধনী বাতিল হলেই তত্ত্বাবধায়ক ফিরবে এমনটা না : বদিউল

আপডেট সময় ০৯:৫১:১৪ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪