ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অবিলম্বে গাজা যুদ্ধ বন্ধের দাবি সৌদি ক্রাউন প্রিন্সের

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

গাজা ও লেবাননে ইসরাইলকে অবিলম্বে সামরিক আগ্রাসন বন্ধ করার আহ্বান জানিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। রিয়াদে আরব ও মুসলিম নেতাদের শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

সোমবার আরব লিগ ও অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) যৌথ শীর্ষ সম্মেলনের শুরুতে দেওয়া ভাষণে ক্রাউন প্রিন্স (এমবিএস) ফিলিস্তিন ও লেবাননের জনগণের বিরুদ্ধে ‘গণহত্যা’ সংঘটিত হচ্ছে বলে উল্লেখ করেন।

তিনি ইসরাইলকে আগ্রাসন থেকে বিরত থাকার আহ্বান জানান এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানান।

আরব রাষ্ট্র লীগের সেক্রেটারি-জেনারেল আহমেদ আবুল ঘেইতও গাজা ও লেবাননে ইসরাইলের সামরিক অভিযানের নিন্দা জানিয়ে এমবিএসের সুরে বলেন, ফিলিস্তিনি জনগণের দুর্দশা কোনো ভাষায় প্রকাশ করার মতো নয়।

তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলের কর্মকাণ্ড স্থায়ী শান্তি অর্জনের প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে। একমাত্র ন্যায়বিচারের মাধ্যমেই আমরা স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হবো।

প্রসঙ্গত, গত বছর ৭ অক্টোবর গাজায় অভিযান শুরু করে ইসরাইল। যা এখনো চলছে। এতে গাজায় এ পর্যন্ত ৪৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অবিলম্বে গাজা যুদ্ধ বন্ধের দাবি সৌদি ক্রাউন প্রিন্সের

আপডেট সময় ০৭:০২:১২ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪