ঢাকা ০৪:২০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উত্তেজনা বাড়িয়ে মস্কোয় বড় ধরনের ড্রোন হামলা চালাল ইউক্রেন

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

এবার রাশিয়ার রাজধানী মস্কোতে কমপক্ষে ৩৪টি ড্রোন দিয়ে হামলা চালালো ইউক্রেন। ২০২২ সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার রাজধানীতে এটিই সবচেয়ে বড় ড্রোন হামলা। স্থানীয় সময় রবিবার এ হামলার পর শহরের তিনটি প্রধান বিমানবন্দর থেকে ফ্লাইট ঘুরিয়ে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রবিবার তিন ঘণ্টায় পশ্চিম রাশিয়ার অন্যান্য অঞ্চলে ৩৬টি ড্রোন ধ্বংস করেছে। রুশ ভূখণ্ডে বিমানের মতো ড্রোন ব্যবহার করে সন্ত্রাসী হামলা চালানোর কিয়েভ সরকারের একটি প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে।

রাশিয়ার কেন্দ্রীয় বিমান পরিবহন সংস্থা জানিয়েছে, দোমোদেদোভো, শেরেমেতিয়েভো ও ঝুকোভস্কি বিমানবন্দর থেকে অন্তত ৩৬টি ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হয়েছে। মস্কো অঞ্চলে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। কমপক্ষে ২১ মিলিয়ন জনসংখ্যার মস্কো এবং এর আশেপাশের অঞ্চলটি ইস্তাম্বুলের পাশাপাশি ইউরোপের বৃহত্তম মহানগর অঞ্চলগুলোর মধ্যে একটি।

এদিকে, রাশিয়াও রাতভর রেকর্ড ১৪৫টি ড্রোন উৎক্ষেপণ করেছে বলে জানিয়েছে ইউক্রেন। কিয়েভ জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এর মধ্যে ৬২টি ভূপাতিত করেছে। তারা রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলের একটি অস্ত্রাগারে হামলা চালিয়েছে এবং ওই অঞ্চলে ১৪টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

উত্তেজনা বাড়িয়ে মস্কোয় বড় ধরনের ড্রোন হামলা চালাল ইউক্রেন

আপডেট সময় ০৫:৪৫:০২ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪