ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ট্রাম্প কার্ড খেললেও হাসিনা আর রাজনীতিতে ফিরে আসতে পারবেন না :মোবারক হোসেন

আকাশ জাতীয় ডেস্ক :

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন বলেছেন, ‘৫ আগস্টের পর পতিত স্বৈরাচারের দোসররা আদালত ক্যু, আনসার বাহিনী, হিন্দু সমাবেশসহ বিভিন্নভাবে পাল্টা অভ্যুত্থানের চেষ্টা করেছিল। এসব অপচেষ্টা ছাত্র-জনতা ব্যর্থ করে দিয়েছে। এখন ট্রাম্প কার্ড খেলতে খেলতে কার্ড শেষ হয়ে যাবে, কিন্তু শেখ হাসিনা রাজনীতির মাঠে ফিরতে পারবেন না।’

শনিবার যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে রুকন সম্মেলন ও নির্বাচিত আমিরের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

দিনব্যাপী চলা এ অনুষ্ঠানে জামায়াতে ইসলামী যশোর জেলার ২০২৫-২৬ সেশনের জন্য নবনির্বাচিত জেলা আমির অধ্যাপক গোলাম রসুল সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বক্তৃতা করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আজীজুর রহমান, ড. আলমগীর বিশ্বাস, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, দলের যশোর জেলা পশ্চিমের আমির মাওলানা হাবিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে নবনির্বাচিত যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুলকে শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন।

আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ট্রাম্প কার্ড খেললেও হাসিনা আর রাজনীতিতে ফিরে আসতে পারবেন না :মোবারক হোসেন

আপডেট সময় ১১:২২:৩৮ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪