ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

২০২৫ সালের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে : দুলু

আকাশ জাতীয় ডেস্ক :

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, প্রতিবেশী রাষ্ট্র ভারতে আশ্রয় নেয়া পতিত স্বৈরাচার শেখ হাসিনা ষড়যন্ত্রে লিপ্ত। যত সময় যাচ্ছে তিনি সেখানে বসে তত ষড়যন্ত্রের ডাল পালার বিস্তার ঘটাচ্ছেন। এসবের শক্ত জবাব দিতে দেশে নির্বাচিত সরকার প্রয়োজন। এজন্য ২০২৫ সালের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে। কোনো ভাবেই অন্তর্বর্তীকালিন সরকারের মেয়াদ এর চেয়ে বেশি হওয়া উচিত নয়।

তিনি বলেন, দেশে নির্বাচিত সরকার না থাকায় পৃথিবীর যারা এখানে বিনিয়োগ করে তারা সাহস পাচ্ছে না। বাহিরের বিনিয়োগ কমে যাচ্ছে। তাই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসলে দেশের সার্বিক পরিস্থিতি যেমন ভালো হবে, তেমনি বাহিরের বিনিয়োগ বাড়বে। কর্মসংস্থান বাড়বে, দেশের উন্নয়ন হবে।

শুক্রবার বিকেলে নাটোর সদরের দত্তপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

এতে বিএনপি নেতা মনতাজ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, কাজী শাহ আলম, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ, যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম ও ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম।

প্রধান অতিথি দুলু আরো বলেন, দেশের সকল সংকটে নেতৃত্ব দেয় জিয়া পরিবার। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালে মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে এই জাতিকে একটি স্বাধীন রাষ্ট্র দিয়েছেন। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়েছে। আমরা পাকিস্তানী হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয়েছি। ৭ নভেম্বর স্বাধীনতার সার্বভোমত্ব রক্ষার জন্য সিপাহী জনতা জিয়াউর রহমানকে জেলখানা থেকে উদ্ধার করে নিয়ে আসলে তিনি ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে রক্ষা করেছিল। ১৯৯০ সালে স্বৈরাচার এরশাদের হাত থেকেও জাতিকে মুক্তি দিয়েছিল বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। ২০২৪ সালে পতিত স্বৈরাচার শেখ হাসিনার হাত থেকে ছাত্র-জনতা যে আন্দোলন করেছেন দূর থেকে হলেও এই আন্দোলন সংগ্রামে নেতৃত্ব ও পরামর্শ দিয়ে তিনিই জাতিকে মুক্ত করেছেন। আগামী দিনেও দেশের মানুষকে তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিবেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

২০২৫ সালের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে : দুলু

আপডেট সময় ০৭:১১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪