ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সালমান খানের পর এবার শাহরুখ খানকে হত্যার হুমকি

আকাশ বিনোদন ডেস্ক :

বলিউড ভাইজান সালমান খানের পর এবার বলিউড বাদশাহ শাহরুখ খানকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ভারতের ছত্তিশগড় থেকে মুম্বাই পুলিশের কাছে ফোন করে শাহরুখকে হত্যার হুমকি দিয়ে ৫০ লাখ টাকা দাবি করেছে এক অজ্ঞাত যুবক।

ফোন পাওয়ার পরই সতর্ক অবস্থানে পুলিশ। ফোনের লোকেশন যাচাই করে এরইমধ্যে ছত্তিশগড়ে পৌঁছে গেছে তারা।

পুলিশ জানিয়েছে, ওই ফোনের আড়ালে আছে ফয়জান নামের এক যুবক। তাকে খোঁজার চেষ্টা চলছে।ওই ব্যক্তি কোনো সন্ত্রাসী দল বিশেষ করে লরেন্স বিষ্ণোইর দলের সদস্য কি না- তা খতিয়ে দেখা হচ্ছে।

সালমানকে হত্যার হুমকির সঙ্গে শাহরুখের এ ঘটনার কোনো যোগাযোগ আছে কি না- তাও খতিয়ে দেখছে পুলিশ।

প্রতি বছর জন্মদিনের রাতে মান্নাতের বারান্দায় এসে ভক্তদের দেখা দেন কিং খান।কিন্তু আগের জন্মদিনগুলোর মতো তার বাড়ির সামনে হাজারো ভক্ত জড়ো হলেও শাহরুখ দেখা দেননি।অন্যবারের চেয়ে এবার মান্নাতকে কড়া নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছিল মুম্বাই পুলিশ।বাড়ির সামনে যাতে বেশি ভিড় না জমে, সেদিকেও কড়া নজরদারি ছিল।

পরে জন্মদিনের সন্ধ্যায় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে কিছু ভক্তের সঙ্গে দেখা করেন মি. বলিউড বাদশাহ।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর বলছে, নিরাপত্তার শঙ্কা দেখা দিতে পারে- এমনটি শাহরুখকে আগেই জানিয়েছিল পুলিশ। সে অনুযায়ী পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়।

জন্মদিনে এমন নিরাপত্তা দেওয়ার জন্য মুম্বাই পুলিশকে ধন্যবাদ জানান শাহরুখ খান। মান্নাতের নিরাপত্তায় থাকা পুলিশ সদস্যদের খাবারের বক্স পাঠিয়ে সঙ্গে নোট লিখে দিয়েছিলেন ‘থ্যাঙ্ক ইউ’।

তবে শাহরুখ যে এবারই প্রথম হত্যার হুমকি পেয়েছেন তা নয়। এর আগে ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর সাফল্যের পর ২০২৩ সালের অক্টোবরে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল বলিউড বাদশাহকে।ওই ঘটনার পর শাহরুখকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছিল মুম্বাই পুলিশ।তখন ২৪ ঘণ্টা তাকে ঘিরে রাখতেন ৬ জন সশস্ত্র নিরাপত্তারক্ষী।

আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সালমান খানের পর এবার শাহরুখ খানকে হত্যার হুমকি

আপডেট সময় ০৮:০৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪