ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ২০ বিলিয়ন ডলারে রয়েছে

আকাশ জাতীয় ডেস্ক :

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে এখন দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন ডলার বা দুই হাজার ৮১ লাখ ৭০ হাজার ডলার।

একই সময়ে বৈদেশিক মুদ্রায় গঠিত বিভিন্ন তহবিলসহ মোট রিজার্ভের পরিমাণ ২৫ দশমিক ৭২ বিলিয়ন ডলার বা দুই হাজার ৫৭২ কোটি ৮৮ লাখ ডলার ২০ হাজার ডলার।

বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

সম্প্রতি আমদানি ব্যয় কমে আসা ও প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত থাকায় বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়েছে।

প্রবাসী আয় বৃদ্ধি পেলে বাণিজ্যিক ব্যাংককে আর বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ হতে হয় না। বরং প্রবাসী আয় সংগ্রহকারী ব্যাংকগুলোকে রেমিট্যান্সের নির্দিষ্ট পরিমাণ বাংলাদেশ ব্যাংকের কাছে বিক্রি করতে হয়। বৈদেশিক ঋণ, সহায়তা, বিনিয়োগের ডলার বাংলাদেশ ব্যাংকে জমা হয়। আবার রফতানি আয়ও রিজার্ভের অংশ। রফতানি আয় বাদে রিজার্ভের সব উৎসে ইতিবাচক ধারা অব্যাহত আছে। যে কারণে রিজার্ভ হ্রাসের হার কিছুটা কমেছে।

তথ্য বলছে, আগের মাস ৮ অক্টোবরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল এক হাজার ৯৮২ কোটি ৬৭ লাখ ২০ হাজার ডলার। সে হিসাবে এক মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে ১৮ কোটি ১৪ লাখ ৫০ হাজার কোটি টাকা। তবে ব্যবহারযোগ্য নিট রিজার্ভের পরিমাণ ১৫ বিলিয়ন ডলারের কাছাকাছি।

অবশ্য দুই-এক দিনের মধ্যে প্রায় দেড় বিলিয়ন ডলার এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বিল পরিশোধ করতে হবে। এরপর রিজার্ভের পরিমাণ ১৯ বিলিয়ন ডলারের নিচে নেমে আসবে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হোসনে আরা শিখা বলেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ একটি প্রবাহমান ধারা। কমবে আবার বাড়বে। তবে এখন বৈদেশিক মুদ্রার জোগান ইতিবাচক ধারাতে আছে। ফলে রিজার্ভ এখন আর কমবে না।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ২০ বিলিয়ন ডলারে রয়েছে

আপডেট সময় ০৬:৫৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪