ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘চরণামৃত’ ভেবে এসির পানি পানের হিড়িক

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের মথুরা জেলার বৃন্দাবন শহরের বাঁকে বিহারী মন্দিরে একটি হাতির ভাস্কর্যের মুখ থেকে পানি পড়ে, যা ভক্তরা ‘চরণামৃত’ বা ভগবান কৃষ্ণের পায়ের পবিত্র পানি মনে করে পান করছেন। তবে পরবর্তীতে জানা যায়, আসলে ওই পানি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) থেকে পড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনা ভাইরাল হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি মথুরা জেলার বৃন্দাবনের একটি বিখ্যাত মন্দিরে হাতির ভাস্কর্যের মুখ থেকে বের হওয়া ফোঁটা ফোঁটা পানি পান করার জন্য ভক্তরা ব্যাপকভাবে ভিড় করছেন। ভিড় জমানো এসব ভক্ত এটিকে ‘চরণ অমৃত’ বা ভগবান কৃষ্ণের পায়ের পবিত্র পানি বলে বিশ্বাস করেন।

হিন্দুস্তান টাইমস বলছে, বৃন্দাবনের বিখ্যাত বাঁকে বিহারী মন্দিরের যে ফুটেজ অনলাইনে ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, বহু সংখ্যক ভক্ত দেয়ালে একটি হাতির ভাস্কর্য থেকে বের হওয়া পানি পান করছেন। কিছু ভক্ত আবার পানি সংগ্রহের জন্য কাপ ব্যবহার করছেন। আবার অনেকেই হাতের তালুতে এ পানি নিয়ে পান করছেন, মাথায়ও ছিটিয়ে দিচ্ছেন।

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, মন্দিরের দেয়ালের সঙ্গে জুড়ে থাকা হাতির আকৃতির টিউব থেকে এই পানি বের হচ্ছে। আর ভক্তরা যেটিকে ‘চরণ অমৃত’ বলে বিশ্বাস করছেন তা আসলে এসি থেকে নির্গত পানি।

উত্তরপ্রদেশের মন্দিরে ধারণ করা ওই ভিডিওতে ভক্তদের উদ্দেশে ভিডিওটি ধারণকারী ব্যক্তিকে বলতে শোনা গেছে— তারা যে পানি পান করছে তা আসলে এসি থেকে বের হওয়া পানি। এই সতর্কতা সত্ত্বেও বেশ কিছু ভক্তদের ওই পানি পান করতে বা এটি নিজেদের শরীরের ওপরে ছিটিয়ে দিতে দেখা যায়।

আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘চরণামৃত’ ভেবে এসির পানি পানের হিড়িক

আপডেট সময় ০১:২৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪