ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অহনার বিতর্কিত মন্তব্যে নেটিজেনদের ক্ষোভ

আকাশ বিনোদন ডেস্ক :

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন অহনা রহমান। এরপর কাজ করেছেন টেলিভিশন নাটকে। কিন্তু বর্তমানে টিভি নাটকে তাকে খুব একটা পাওয়া যাচ্ছে না। শুধু বিশেষ দিবসের নাটকেই টিভিতে তার দেখা মেলে।

অহনা নিজেকে ব্যস্ত রেখেছেন ইউটিউবকেন্দ্রিক নাটকগুলোতে। ভিউয়ের দৌড়ে অহনা অনেকটা এগিয়ে, তাই ইউটিউব চ্যানেলগুলোতে রয়েছে তার চাহিদা। আঞ্চলিক ভাষায় রসাত্মক সংলাপ দিয়ে কমেডি ধাঁচের একজন অভিনয়শিল্পী হিসাবেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এ অভিনেত্রী। যা তার ক্যারিয়ারের শুরু থেকে ছিল না। আগে বহুমাত্রিক চরিত্রে তাকে দেখা গেলেও এখন যেন এক জনরা (কমেডি) থেকে আর বের হতে পারছেন না।

কিছুদিন আগে এ অভিনেত্রী ঘোষণা দিয়েছেন অভিনয় ছেড়ে দেয়ার। সম্প্রতি আবার এক মন্তব্যে বলেছেন পুরুষদের তিনি বিশ্বাস করেন না। তার এ মন্তব্যে নেটিজেনদের মধ্যে ক্ষোভের জন্ম নেয়।

এরইমধ্যে আবারও একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন এ অভিনেত্রী। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, ‘অফার ভালো, কিন্তু সবসময় তো আর মাংস খেতে ভালো লাগবে না। খাবারের দাম যেভাবে বাড়ছে তাতে করে কিছুদিন পর মাটি দিয়ে বিস্কুট বানিয়ে খেতে হবে।’

নেটিজেনরা এ পোস্টের মানে জানতে কমেন্ট বক্সে ঝাঁপিয়ে পড়েন। ঘটান ক্ষোভের বহিঃপ্রকাশ। পোস্ট ঘিরে তৈরি হয় বেশ বিতর্ক। অনেকের মন্তব্যের ঘরে প্রশ্ন করেন, অন্তর্বর্তী সরকারের দিকেই কী এমন অভিযোগ তুললেন এ অভিনেত্রী?

পোস্টের রহস্য জিইয়ে রেখে অভিনয় ছেড়ে দেয়া প্রসঙ্গে অহনা বলেন, ‘অনেকদিন অভিনয় করেছি। তাই নতুনদের জন্য জায়গাটি ছেড়ে দিতেই এ সিদ্ধান্ত নিয়েছি। আমি বিশ্বাস করি, একটি কাজ বন্ধ হলে আল্লাহ আরও দশটি কাজের জায়গা করে দেন। আমার যেহেতু পার্লার ব্যবসা ছিল আমার সমস্যা হবে না মিডিয়াতে কাজ না করলেও। ধীরে ধীরে কাজ কমিয়ে দেব। ২০২৫ সালে পারত পক্ষে কাজ করা হবে না।’ তবে বর্তমান সরকারের বিরোধীতা নিয়ে কোনো প্রশ্নের জবাব দেননি এ অভিনেত্রী।

আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অহনার বিতর্কিত মন্তব্যে নেটিজেনদের ক্ষোভ

আপডেট সময় ১০:১৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪