ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তিন নভোচারী নিয়ে সফলভাবে ফিরে এল চীনা মহাকাশযান

আকাশ নিউজ ডেস্ক :

তিন নভোচারীসহ চীনা মহাকাশযান শেনচৌ-১৮ রিটার্ন ক্যাপসুলটি সফলভাবে অবতরণ করেছে। সোমবার রাতে উত্তর চীনের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের তংফেং ল্যান্ডিং সাইটে এটি অবতরণ করে।

চায়না ম্যানড স্পেস এজেন্সি (সিএমএসএ) এ খবর নিশ্চিত করেছে।

তংফেং ল্যান্ডিং সাইটে শেনচৌ-১৮’র ক্রুদের জন্য স্থল অনুসন্ধান এবং উদ্ধারকারী দলটি মরুভূমিতে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিল।

সিএমএসএ জানায়, রবিবার বেইজিং সময় বিকাল ৪টা ১২ মিনিটে থিয়ানকং মহাকাশ স্টেশন শেনচৌ-১৮ পৃথক হয়। মহাকাশযানের রিটার্ন ক্যাপসুল থেকে অবতরণের পর নভোচারী ইয়ে কুয়াংফু, লি ছোং এবং লি কুয়াংসুকে বিশেষ মেডিকেল বাহনে করে নিয়মমাফিক বিভিন্ন মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

অবতরণের পর হাত নেড়ে শুভেচ্ছা জানান, শেনচৌ-১৮ মিশন কমান্ডার ইয়ে কুয়াংফু। এটি ছিল থিয়ানকংয়ে তার দ্বিতীয় অভিযান।

চীনের জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, এবার তিনি বেশ গভীরভাবে অনুভব করেছেন যে, চীনের মহাকাশ গবেষণা কতটা দ্রুত এগিয়ে চলেছে।

চীনের মহাকাশ স্টেশনটিকে নিজেদের আরেকটি বাড়ির সঙ্গে তুলনা করেন আবেগাপ্লুত লি কুয়াংসু।

৩৫ বছর বয়সী অপর তরুণ নভোচারী লি ছোং চীনের জনগণের পাশাপাশি মহাকাশ অভিযানে সংশ্লিষ্ট সবাইকেও ধন্যবাদ জানান। মহাকাশে অভিযানে তাদের কার্যক্রমকে সফল ও ফলপ্রসূ বলে জানান তিনি।

৩০ অক্টোবর বুধবার শেনচৌ-১৯ ক্রু ছাই সু জ্য, সং লিং তোং ও ওয়াং হাও চ্যকে নিয়ে সফলভাবে মহাকাশ স্টেশনে পৌঁছায় চীনা নভোযান।

আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তিন নভোচারী নিয়ে সফলভাবে ফিরে এল চীনা মহাকাশযান

আপডেট সময় ১২:৩০:৫৭ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪