ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লন্ডনের মঞ্চে মুকিদ চৌধুরীর নাটক ‘যোদ্ধা’

আকাশ বিনোদন ডেস্ক :

ময়নামতীর ইতিহাসাশ্রয়ী ও কল্পনাশ্রয়ী একটি বিয়োগান্ত নাটক ‘যোদ্ধা’ নিয়ে মঞ্চে আসছে বাংলা মুভমেন্ট থিয়েটার। আগামী ১০ নভেম্বর লন্ডনের ব্রেডি আর্টস সেন্টারের স্টুডিও থিয়েটারে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে। নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন নাট্যভাস্কর ড. মুকিদ চৌধুরী।

এ প্রসঙ্গে ড. মুকিদ চৌধুরী বলেন, মানুষের ভেতরের উচ্চাকাক্সক্ষা কীভাবে অবচেতন চিন্তায় কুমন্ত্রণা দেয়, কীভাবে মানুষের ভেতরের গোপন বাসনাকে কালসাপের মতো উন্মাদ করে তোলে, স্বাভাবিক নীতিবোধকে অন্ধকারে ঢেকে দেয় এবং হিতাহিতজ্ঞানশূন্য হয়ে সমস্ত বিবেক বিসর্জন দিয়ে আপন মানুষকে, যে তার সবচেয়ে শুভাকাক্সক্ষী তাকে, নির্মমভাবে হত্যা করে। এই হত্যা হতে পারে আর্থিকভাবে অথবা দৈহিকভাবে। তারপর নিজেকে পরিচ্ছন্ন রাখার প্রয়াসে একের-পর-এক বিধ্বংসী ও অমানুষিক পৈশাচিক কর্মকান্ড চালিয়ে যায়। অবশেষে নৃশংস হত্যা ও পাপকর্মের পরিণামস্বরূপ এই মানুষ নামের জীবটিরও মৃত্যু ঘটে শোচনীয়ভাবে। এই পাপাচার ও তার পরিণামের এক মর্মবিদারী বিষয়ই ‘যোদ্ধা’ নাটকের মূল উপজীব্য।

‘যোদ্ধা’ নাটকে অভিনয় করেছেন অর্ঘ্য বিশ্বাস, আন্নুর আলম, আরিফ আহমেদ, এ্যান্ডি লেনার্ড ডায়েছ, কাউসার ডালিম, কাওছার মিয়া, চন্দ্রকান্ত কামারি, জয়নব বিনতে সাঈদ, পারভেজ আহমেদ, ফারজানা আক্তার, মঈনুল ইসলাম, মোহাম্মদ তালহা কিবরিয়া, মুশফিকুর রহমান, মৌসুমী সামন্ত, রতন দাস, শাহনাজ সুমা, শুভ্র কান্তি দাস সাগর, সাদিয়া ইসলাম সাবা, সানজিদ কবির সানি।

এছাড়া নাটকটির নেপথ্যের কুশীলব হিসেবে রয়েছেন মঞ্চ- ড. হাসনীন চৌধুরী, আলোক সম্পাদক- সোনা মিয়া, প্রক্ষেপক- সাহাব-উদ্দিন আহমেদ বাচ্চু, সংগীত- শাকিল জয় ও শালীন রাশিদ এশা, বাদ্য- শুভজিৎ সাহা, উপঘ্ন- মিরা দাস ও শুভ্র সাহা, দলপ্রধান- অর্ঘ্য বিশ্বাস, প্রযোজক- মিঠুন চন্দ্র দাস এবং সহযোগিতায় অ্যা সিজন অফ বাংলা ড্রামা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

লন্ডনের মঞ্চে মুকিদ চৌধুরীর নাটক ‘যোদ্ধা’

আপডেট সময় ১০:২৫:১৭ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪