ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ: বাণিজ্যমন্ত্রী ভাতার আওতায় এলেন আরও ১৭১ খেলোয়াড় তেলের দাম বিশ্ববাজারে দ্বিগুণ বাড়লেও আমরা সামান্য বাড়িয়েছি: জ্বালানি মন্ত্রী আইএমএফের চাপে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি: অর্থমন্ত্রী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের কাছে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’: গোলাম পরওয়ার ইসরাইল বিজয় ছিনিয়ে আনতে জানে: ট্রাম্প মেরিন ড্রাইভে প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা নেতানিয়াহুর প্ররোচনায় ইরানযুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প: কমলা হ্যারিস ১০৭ বছরের পুরোনো মাঠ দখলমুক্ত করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর চাকরি পুনর্বহাল চেয়ে মতিঝিলে ৬ ইসলামী ব্যাংকের সাবেক কর্মীদের অবস্থান

নিজ বাড়িতে গৃহবধূকে গলা কেটে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক :

যশোরে শাহানারা বেগম (৫৫) নামে এক নারীকে গলা কেটে ও ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের শেখহাটি বাবলাতলা এলাকার নিজ বাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত শাহানারা বেগম একই এলাকার ইজিবাইক চালক আনিসুর রহমানের স্ত্রী। ঘটনার পর থেকেই ওই বাড়ির ভাড়াটিয়া বাবলা ও সুমন পলাতক রয়েছে।

নিহতের ছোটভাই মাসুদ পারভেজ বলেন, ভাড়াটিয়া বাবলা ও সুমন মাদকাসক্ত হওয়ায় তাদেরকে কয়েকদফা ঘর ছেড়ে দিতে বলেছিলেন

শাহানারা বেগম। এরপর ঘর না ছাড়ায় শাহানারা বেগমের সাথে বাবলা ও সুমনের বাকবিতণ্ডা হয়। বুধবার দুপুরে খাবার খেয়ে আনিসুর ইজিবাইক নিয়ে বেরিয়ে যান। রাতে বাড়ি ফিরে বাড়ির সব ঘরে তালা লাগানো দেখতে পান। তিনি আশপাশে ও আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও স্ত্রীর সন্ধান পাননি।

বৃহস্পতিবার সকালে তিনি দেয়াল টপকে বাড়ির ভেতরে ঢুকে ভাড়াটিয়ার ঘরের সামনে রক্তমাখা কাপড় দেখতে পান। এরপর আশপাশের লোকজন ডেকে ঘরের দরজা ভাঙলে ভেতরে শাহানারা বেগমের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। হত্যার পর শাহানারা বেগমের শরীরে থাকা স্বর্ণালংকার খুনিরা নিয়ে গেছে বলে জানান তিনি।

যশোর ডিবি পুলিশের পরিদর্শক শহিদুল ইসলাম হাওলাদার বলেন, পরিচিত লোকের হাতেই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, হত্যাকারীদের ধরতে অভিযান শুরু হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ: বাণিজ্যমন্ত্রী

নিজ বাড়িতে গৃহবধূকে গলা কেটে হত্যা

আপডেট সময় ০৬:১৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪