ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নির্ধারিত সময়ের আড়াই মাস পর চার নভোচারীর পৃথিবীতে সফল প্রত্যাবর্তন

আকাশ নিউজ ডেস্ক:

দীর্ঘ আড়াই মাস দেরিতে স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুলে করে পৃথিবীতে ফিরেছেন নাসার চার নভোচারী। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে সফলভাবে অবতরণ করেন তারা। ফেরত আসা নভোচারীরা হলেন নাসার ম্যাথিউ ডমিনিক, মাইকেল ব্যারাট, জেনেট ইপস ও রাশিয়ার রোসকোমোসের আলেকজান্ডার গ্রেবেনকিন।

গত ৫ মার্চ তারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছিলেন এবং আগস্টে পৃথিবীতে ফেরার পরিকল্পনা ছিল। কিন্তু বোয়িং স্টারলাইনারের যান্ত্রিক ত্রুটির কারণে তাদের মিশনটি পিছিয়ে যায় এবং নভোচারীদের মহাকাশে অতিরিক্ত প্রায় সাত মাস থাকতে হয়।

নাসার তথ্যমতে, ‘ক্রু-৮’ মিশনটি হারিকেন মিলটনের কারণে বারবার বিলম্বিত হওয়ার পর অবশেষে তাদের ফিরিয়ে আনতে সক্ষম হয়। এই মিশন স্পেসএক্সের ১৩তম সফল মহাকাশ অভিযান।

পৃথিবীতে ফেরার আগে মহাকাশ স্টেশনে তারা মোট ২৩৫ দিন কাটান। এ সময় তারা স্টেম সেল, উদ্ভিদের মাইক্রোগ্র্যাভিটি এবং অতিবেগুনি রশ্মির বিকিরণের প্রভাবসহ বিভিন্ন গবেষণা সম্পন্ন করেন।

স্পেসএক্স ও নাসার পরবর্তী মিশন, ‘ক্রু-৯’ আগামী ফেব্রুয়ারিতে আরও দুটি নভোচারী, সুনি উইলিয়ামস ও বুচ উইলমোরকে পৃথিবীতে ফিরিয়ে আনবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নির্ধারিত সময়ের আড়াই মাস পর চার নভোচারীর পৃথিবীতে সফল প্রত্যাবর্তন

আপডেট সময় ১০:০৮:৩০ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪