ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

রাশিয়ায় উত্তর কোরিয়ার সেনা মোতায়েন : কিছুই জানে না চীন

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

রাশিয়ায় উত্তর কোরিয়ার সেনা মোতায়েনের বিষয়ে চীন কিছু জানে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এ প্রশ্নের উত্তরে মুখপাত্র লিন জিয়ান বলেন, রাশিয়ায় উত্তর কোরিয়ার সেনা থাকার বিষয়ে বেইজিং কোনো তথ্য রাখে না।

এই বিবৃতি এমন এক সময় আসলো যখন যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা প্রমাণ পেয়েছে যে উত্তর কোরিয়া রাশিয়ায় প্রায় ৩ হাজার সেনা পাঠিয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী, এই সেনাদের ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হতে পারে।

হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি এ বিষয়ে বলেন, আমাদের বিশ্বাস, রাশিয়ার পূর্বাঞ্চলের তিনটি সামরিক ঘাঁটিতে অন্তত ৩ হাজার উত্তর কোরীয় সেনা প্রশিক্ষণ নিচ্ছেন। যুক্তরাষ্ট্রের এমন দাবির পরপরই বিষয়টি নিয়ে চীনের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় যে তারা এ বিষয়ে অবগত নয়।

এছাড়া চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান আরও বলেন, ইউক্রেন সংকটে চীনের অবস্থান স্পষ্ট এবং পরিবর্তিত হয়নি। তিনি জানান, চীন সব পক্ষকে উত্তেজনা প্রশমনে উদ্যোগ নেওয়ার এবং রাজনৈতিক সমাধানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকার আহ্বান জানায়।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর থেকে যুদ্ধ পরিস্থিতি ক্রমাগত উত্তপ্ত হয়ে উঠছে। উভয় পক্ষেই ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে এর প্রতিক্রিয়া তীব্রতর হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

রাশিয়ায় উত্তর কোরিয়ার সেনা মোতায়েন : কিছুই জানে না চীন

আপডেট সময় ০৭:২৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪