ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত নির্বাচন আয়োজন করতে হবে : খোকন

আকাশ জাতীয় ডেস্ক :

বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, এই ভূখন্ডের (বাংলাদেশের) মালিক জনগণ। তাই জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনে ব্যবস্থা করতে হবে। নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তাহলেই এদেশের জনগণ আজীবন শ্রদ্ধাভরে এই অন্তর্বর্তী সরকারকে মনে রাখবে।

বুধবার (২৩ অক্টোবর) বিকালে নরসিংদী সদর উপজেলার নূরালাপুর স্কুল মাঠে নূরালাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির বলেন, অন্তর্বর্তী সরকার কোনো এজেন্ডা নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে নাই। লক্ষ জনতার রক্তের মধ্যে দিয়ে তারা ক্ষমতায় এসেছেন। তাই জনগণের স্বার্থে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের একটি রোডম্যাপ দেবেন। কবে নাগাদ নির্বাচন হবে- তা জনগণ জানতে চায়।

বিএনপির এই নেতা বলেন, জনগণ ভোট দেওয়ার জন্য অধির আগ্রহে বসে আছে। কারণ ১৬ বছর যাবৎ জনগণ ভোট দিতে পারে নাই। যদি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন না হয় অথবা কোনো অসৎ উদ্দেশ্যে নির্বাচনকে দীর্ঘায়িত করেতে চায়, তাহলে বাংলাদেশের জনগণ তা মেনে নেবে না। ইতিহাস থেকে সেই শিক্ষা নিতে হবে।

খোকন বলেন, শেখ হাসিনা তথা আওয়ামী লীগ সরকার জানতো, নির্দলীয় নির্বাচন দিলে তাদের জামানত বাজেয়াপ্ত হবে। তাই খালেদা জিয়ার আকাশচুম্বি জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাকে জেলে ঢুকিয়েছিল। বিনা চিকিৎসায় তাকে মারতে চেয়েছিল। তারুণ্যের অহংকার তারেক জিয়াকে নির্বাসনে পাঠিয়েছিল।

এ সময় তিনি ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, কাওয়া কাদের বলেছিল খেলা হবে। সেই খেলা হয়েছে। সেই খেলায় হাসিনা পালাতে বাধ্য হয়েছে এবং জনগণের বিজয় হয়েছে। এখন জনগণের ভাগ্য উন্নয়নের জন্য যা যা করা দরকার বিএনপি তাই করবে।

নূরালাপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. ছাদেকুর রহমান গাজীর সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবু ছালেহ চৌধুরী, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক খান বাদশা, আমান উল্লাহ আমান, কানিজ ফাতেমা লাকি, নূরালাপুর ইউনিয়ন বিএনপি সদস্য সচিব মো. ইসমাইল হোসেন।

এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত নির্বাচন আয়োজন করতে হবে : খোকন

আপডেট সময় ১১:৫৪:০৬ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪