ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হানিয়া আমিরকে বিয়ে সম্পর্কে পরামর্শ দিলেন ইমরানের প্রাক্তন স্ত্রী

আকাশ বিনোদন ডেস্ক :

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সৌন্দর্য এবং অভিনয়গুণে উপমহাদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। হানিয়ার কাজের বড় ভক্ত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রাক্তন স্ত্রী রেহাম খান। হানিয়ার সঙ্গে ‘জানান’ নামে একটি সিনেমায়ও কাজ করেছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে হানিয়ার প্রসঙ্গে কথা উঠলে রেহাম তাকে ক্যারিয়ারে শতভাগ মনোযোগী হওয়ার পরামর্শ দেন। এখনই বিয়ে নিয়ে ভাবতে নিষেধ করে রেহাম বলেছেন, ‘এই মুহূর্তে হানিয়ার একেবারেই বিয়ে নিয়ে ভাবা উচিৎ নয়। হানিয়ার মতো প্রতিভা খুব বেশি নেই।’

হানিয়া পরিশ্রম চালিয়ে গেলে ভবিষ্যতে বলিউডেও নিজের নাম প্রতিষ্ঠিত করতে পারবেন বলে সে সাক্ষাৎকারে আশাবাদ ব্যক্ত করেন রেহাম।

উল্লেখ্য, ২০১৭ সালে ‘তিতলি’ নামের একটি নাটকের মধ্য দিয়ে টেলিভিশনে অভিষেক হয় হানিয়া আমিরের। এর বছরখানেক আগেই ‘জানান’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষিক্ত হন ২৭ বছর বয়সি হানিয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

হানিয়া আমিরকে বিয়ে সম্পর্কে পরামর্শ দিলেন ইমরানের প্রাক্তন স্ত্রী

আপডেট সময় ০৮:৫০:২৬ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪