ঢাকা ০৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আমি মুকুটের জন্য এখানে আসিনি: এভ্রিল

অাকাশ বিনোদন ডেস্ক:
আমি আপনাদের এভ্রিল, আপনাদের চোখে চ্যাম্পিয়ন ছিলাম, চ্যাম্পিয়ন আছি এবং আপনাদের ভালোবাসায় থাকবো। যতদিন পর্যন্ত বেঁচে আছি, বাল্যবিবাহ নিয়ে আমি কাজ করবো, যাতে আর কোন মেয়ের স্বপ্ন না ভাঙ্গে। এটা বাস্তবায়ন করার জন্য আপনাদের সাহায্য এবং সহযোগিতা কামনা করছি। কথাগুলো মুকুট হারানো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল নাঈম এভ্রিলের।
গতকাল বুধবার রাতে ফেসবুকে দেয়া একটি ভিডিওতে জান্নাতুল নাঈম বলেন, আমি মুকুটের জন্য এখানে আসিনি। এসেছি একটি ম্যাসেজ দেয়ার জন্য, আর সেটি হলো বাল্যবিবাহ। আমি চাই এই বাল্যবিবাহ বন্ধ করতে। এজন্য আমার যা যা করা দরকার আমি সব করব।
এভ্রিল আশা প্রকাশ করেন, জেসিয়া মিস ওয়ার্ল্ডের মুকুট জয় করতে পারবেন। তিনি বলেন, নতুন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া ইসলামকে শুভেচ্ছা জানান জান্নাতুল নাঈম।
বিয়ের তথ্য গোপনের অভিযোগে গতকাল সন্ধ্যায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র ‍মুকুট খোয়ান মাফিয়া গার্লখ্যাত জান্নাতুল নাঈম। গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের নবরাত্রী মিলনায়তনে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ আয়োজনের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে উপস্থাপক শিনা চৌহান চ্যাম্পিয়ন হিসেবে জান্নাতুল সুমাইয়ার নাম ঘোষণা করেন।
উপস্থাপকের নাম ঘোষণার পরই মাইক্রোফোন হাতে তুলে নেন এ প্রতিযোগিতার আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী। তিনি চ্যাম্পিয়ন হিসেবে জান্নাতুল নাঈমের নাম ঘোষণা করেন। তা নিয়ে আয়োজক ও বিচারকের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়। এরপর থেকে গত কয়েকদিন ধরে গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে তুমুল আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যায়।
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আমি মুকুটের জন্য এখানে আসিনি: এভ্রিল

আপডেট সময় ০৫:০৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০১৭