ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

আওয়ামী লীগ ইসলামী শক্তিকে দমিয়ে রাখতে চেয়েছিল : প্রিন্স

আকাশ জাতীয় ডেস্ক :

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আওয়ামী লীগ আমলে ইসলামী সম্মেলন করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা করা হতো। কারণ আওয়ামী লীগ ইসলামী শক্তিকে ভয় পায়, সে কারণে তারা ইসলামী শক্তি দাবিয়ে রাখতে চেয়েছিল।

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ঝলঝলিয়া নুরানী হাফিজিয়া মাদ্রাসার ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমরান সালেহ প্রিন্স।

দক্ষিণ ঝলঝলিয়া নুরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ঝলঝলিয়া বড় পুকুর পাড়ে অনুষ্ঠিত ইসলামী মহাসম্মেলনে সভাপতিত্ব করেন ঘোসগাঁও এর পীর হযরত মাওলানা জিল্লুর রহমান।

এ সময় প্রিন্স আরও বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর নির্দেশিত পথে ইসলামী চেতনায় মুসলিম সমাজে ইসলামী মূল্যবোধ জাগ্রত করতে হবে। যাতে সাম্য ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায়।

তিনি বলেন, বিএনপি ইসলামসহ সকল ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। সে কারণে সকল ধর্ম-কর্মের আচার অনুষ্ঠান ও সংস্কৃতির বিকাশ ,তথা সকল ধর্মীয় মূল্যবোধ চর্চায় পৃষ্ঠপোষকতা প্রদান করে। এতে দেশে ধর্মীয় সম্প্রীতি ও ঐক্যের বন্ধন শক্তিশালী হয় এবং শান্তি-শৃঙ্খলা বজায় থাকে।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে সকল মসজিদ, মাদ্রাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠানে সরকারিভাবে সহযোগিতা করা হয়েছিল। আগামীতে বিএনপি সরকারে গিয়ে মসজিদ, মাদ্রাসাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে পৃষ্ঠপোষকতা প্রদান করা হবে, যাতে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত থাকে।

তিনি মাদ্রাসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন এবং নির্মাণাধীন মসজিদে ওজুখানা নির্মাণ করার প্রতিশ্রুতি প্রদান করেন।

এ সময় আরও বক্তব্য রাখেন লালমনিরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ফিরুজ আহমেদ সিদ্দিকী, বাঘাইতলা বাজার জামে মসজিদের খতিব মুফতি মাকসুদুল ইসলাম, দক্ষিণ ঝলঝলিয়া বায়তুছ্ছালাম জামে মসজিদের ইমাম মুফতি তারিকুল ইসলাম, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, আলমগীর আলম বিপ্লব প্রমুখ।

এ সময় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি নেতা আবু হাসনাত বদরুল কবির, হাফিজ উদ্দিন বিএসসি, রমজান আলী, আব্দুল মান্নান প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুলিশে নতুন সাইবার ইউনিট গঠনের নীতিগত অনুমোদন

আওয়ামী লীগ ইসলামী শক্তিকে দমিয়ে রাখতে চেয়েছিল : প্রিন্স

আপডেট সময় ০১:০৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪