ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

শেখ হাসিনাকে দেশে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে: মামুনুল হক

আকাশ জাতীয় ডেস্ক :

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, ফ্যাসিবাদী সরকারের প্রধান শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মী ও দেশের জনগণের কথা চিন্তা না করে তার বোন শেখ রেহেনাকে নিয়ে পালিয়ে ভারত চলে গেছে। শেখ মুজিবুর রহমানকে আওয়ামী লীগই হত্যা করেছে, তাই তার লাশ ধানমন্ডি ৩২ এ পড়ে ছিল। আওয়ামী লীগের কেউ তখন তার লাশটাও ধরতে আসেনি। তাই শেখ হাসিনা দেশকে ভালোবেসে নয় তার বাবার হত্যার বিচার করতেই দেশে ফিরে এসেছিল। তাকে দেশে এনে অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে।

রবিবার (২০ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নয়াপুর মাঠে খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক আরও বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বোকার স্বর্গে বাস করছেন। আপনারা ৫০ বছর যাকে নেত্রী মেনেছেন সে রাজনীতি করেছে পরিবারকে সুরক্ষা দেওয়ার জন্য। সে চেয়েছিল এমন কাজ করবে যাতে কেউ আর এদেশে আওয়ামী লীগের নাম মুখে না আনে। কারণ সে আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষিপ্ত ছিল। তার বাবাকে হত্যা করার পর ক্ষমতায় এসেছিল আওয়ামী লীগ। এ জন্য সে যখন পালিয়ে যায় আওয়ামী লীগের লাখ লাখ হাজার হাজার নেতাকর্মীর কারও কথা ভাবে নাই।

সোনারগাঁ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়ালের সভাপতিত্বে সভায় খেলাফত মজলিসের তিন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জালালুদ্দীন আহমদ, আতাউল্লাহ আমীন ও কুরবান আলী কাসেমী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য অধ্যক্ষ ড. ইকবাল হোসাইন ভূইয়া, খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান হেলাল, নারায়ণগঞ্জ জেলা খেলাফত মজলিসের সভাপতি হোসাইন আহমদ, সোনারগাঁ উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আবু বক্কর সিদ্দিক, সহ-সভাপতি মুফতি সাইদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনাকে দেশে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে: মামুনুল হক

আপডেট সময় ১১:২৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪