ঢাকা ১০:৩১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের কাঁধে শেখ হাসিনার ভূত চেপেছে: মামুনুল হক খোলা চিঠিতে ‘বিদায়ের বার্তা’ দিলেন মানবাধিকার কমিশনের সব সদস্য পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী কারাগার থেকেই বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান ব্যারিস্টার সুমন সংসদীয় সার্বভৌমত্বের নামে ‘সংসদীয় স্বৈরতন্ত্র’ কায়েম হচ্ছে: সারোয়ার তুষার টিকার অর্থ আত্মসাতের অভিযোগে দুদকে ড. ইউনূসের বিরুদ্ধে আবেদন পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী গণভোটের রায় মেনে নিন, না হলে করুণ পরিণতি হবে: গোলাম পরওয়ার আগামী শিক্ষাবর্ষে ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক: ক্রীড়া প্রতিমন্ত্রী দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও বোঝাপড়া জোরদার হচ্ছে : ভারতীয় হাইকমিশনার

মুকুট হারালেন এভ্রিল

অাকাশ বিনোদন ডেস্ক:
বিতর্কের মুখে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঘোষণা করা জান্নাতুল নাঈম এভ্রিলের খেতাব বাতিল করা হয়েছে।
বুধবার বিকেলে হোটেল ওয়েস্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার অন্যতম বিচারক বিবি রাসেল। পরে তিনি নতুন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হিসেবে জেসিয়া ইসলামের নাম ঘোষণা করেন।
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় জান্নাতুল নাঈম এভ্রিলকে। পরবর্তী সময়ে অভিযোগ ওঠে আয়োজকদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করা হয়েছে। বিচারকমণ্ডলীর রায় অগ্রাহ্য করে এভ্রিলের মাথায় পরানো হয়েছে বিজয়ের মুকুট। এ নিয়ে ওঠে বিতর্কের ঝড়। এই বিতর্কের অবসান ঘটাতে আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছিলেন।
আগামী ১৮ নভেম্বর চীনের সানাইয়া শহরে অনুষ্ঠিতব্য ৬৭তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় এভ্রিল অংশগ্রহণ করতে পারবেন না। সেখানে অংশগ্রহণ করবেন জেসিয়া ইসলাম।
এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালের বিচারক ছিলেন বিবি রাসেল, জুয়েল আইচ, শম্পা রেজা, চঞ্চল মাহমুদ, রুবাবা দৌলা মতিন ও সোনিয়া কবির। প্রতিযোগিতার আয়োজন করে অন্তর শোবিজ ও অমিকন এন্টারটেইনমেন্ট। বাংলাদেশে এবারই প্রথম ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ এর ফ্র্যাঞ্চাইজি নিয়ে এসেছে এ প্রতিষ্ঠান দুটি।
Tag :
আপলোডকারীর তথ্য

১২ এপ্রিল পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ৩৬.৫ শতাংশ বৃদ্ধি

মুকুট হারালেন এভ্রিল

আপডেট সময় ০৪:৫৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০১৭