ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আনুশকা-ক্যাটরিনাদের জন্য দিনভর অভুক্ত থাকেন কোহলি-ভিকিরা

আকাশ বিনোদন ডেস্ক :

হিন্দু ধর্মের রীতি অনুযায়ী স্বামীর দীর্ঘায়ু এবং সাফল্য কামনা করে করবা চৌথের দিন উপবাস করেন স্ত্রী। এজন্য সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকতে হয়। বলিউডের তারকা অভিনেত্রীরাও তাদের স্বামীদের জন্য এই ব্রত পালন করে থাকেন।

তবে ভারতীয় সংবাদমাধ্যম বলিউড বাবল জানাচ্ছে, করবা চৌথের দিন স্ত্রীদের সঙ্গ দিতে বলিউডের বেশ কয়েকজন প্রভাবশালী তারকাও দিনভর অভুক্ত থাকেন। এমন পাঁচটি বলিউড জুটির কথা প্রকাশ করেছে বলিউড বাবল, যারা করবা চৌথের দিন একসঙ্গে উপবাস পালন করে থাকেন।

এমন জুটিদের মধ্যে শুরুতেই আসে বলিউড এবং ক্রিকেটের মেলবন্ধনে গড়ে ওঠা দারুণ জুটি বিরাট কোহলি এবং আনুশকা শর্মার নাম। দীর্ঘ প্রণয়ের পর ২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। এখনো করবা চৌথের দিন স্ত্রী আনুশকার সঙ্গে দিনভর অভুক্ত থাকেন কোহলি।

বলিউডের তুলনামূলক নতুন জুটি ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। ২০২১ সালে গাঁটছড়া বাঁধার পর থেকেই ক্যাটরিনার উপবাসে সঙ্গ দিয়ে আসছেন ভিকি।

বিনোদনজগতের একটা ‘কুখ্যাতি’ আছে, এখানে নাকি সংসার টেকে না। অবশ্য এই মতবাদের বিপরীতে ভুরি ভুরি উদাহরণ আছে। এর মধ্যে গুরমিত চৌধুরী এবং দেবিনা বনার্জির কথা বিশেষভাবে উল্লেখ করতেই হয়। ভারতের ছোটপর্দার এই তারকা জুটি বিয়ের পিঁড়িতে বসে ২০১১ সালে। সেই থেকে প্রেমের সৌধ গড়ে চলেছেন তারা। করবা চৌথে একে অপরের সমৃদ্ধির জন্য উপবাস করেন তারা।

বলিউডের উত্তাপ ছড়ানো জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডভানি। ‘শেরশাহ’ সিনেমার সেটে শুরু হওয়া তাদের আখ্যান পরিণতি পায় ২০২৩ সালে। করবা চৌথে তারাও একে অন্যের দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সাফল্যের জন্য দিনভর অভুক্ত থাকেন।

রাজনীতিবিদ রাঘব চাড়াকে বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। গত বছর গাঁটছড়া বাঁধা এই জুটিও করবা চৌথে একসঙ্গে উপবাস করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আনুশকা-ক্যাটরিনাদের জন্য দিনভর অভুক্ত থাকেন কোহলি-ভিকিরা

আপডেট সময় ০৯:৩৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪