ঢাকা ১২:১০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

হাসিনাকে ফেরানোর জন্য আদালত রয়েছে : রিজভী

আকাশ জাতীয় ডেস্ক :

ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে যাওয়া শেখ হাসিনাকে আদালতের মাধ্যমেই ফেরানো উচিত বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরানোর জন্য আদালত আছে। এর বাইরে যারা হাসিনাকে দেশে ফেরাতে চায়, তাদের অন্য উদ্দেশ্য আছে।

শনিবার দুপুরে রাজধানীর জুরাইনে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি এ কথা জানান। রিজভী বলেন, ‘সুষ্ঠু নির্বাচন হলে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারতেন না। তাই ভোট না দিয়ে নানা প্রকল্পের নামে আওয়ামী লীগ বিদেশে অর্থ পাচার করেছে।’

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, দুই ধরনের মানুষকে দায়িত্ব দেয়া হচ্ছে- একটি স্বাধীনতা বিক্রি করা শক্তি, অপরটি স্বাধীনতাবিরোধী শক্তি।

এ সময় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইশরাক হোসেন বলেন, স্বৈরাচার পালিয়ে গেলেও দেশকে ধ্বংসস্তূপ বানিয়ে গেছে। ঢাকাকে বসবাসের অযোগ্য শহর বানিয়েছেন দক্ষিণের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ মানেনি আওয়ামী লীগ, তাই ডেঙ্গুর প্রকোপ বেড়ে গিয়েছিল।

তিনি বলেন, এখনও বিভিন্ন অফিসে আওয়ামী লীগের নিয়োগ করা ব্যক্তিরা ষড়যন্ত্র করে যাচ্ছে। গণহত্যাকারীদের দোসরকে সব অফিস–আদালত থেকে তাই বিতাড়িত করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইন্টারভিউয়ের নীতিকথা আর ব্যক্তিজীবনের অমিল নিয়ে ক্ষুব্ধ ভাবনা

হাসিনাকে ফেরানোর জন্য আদালত রয়েছে : রিজভী

আপডেট সময় ০৭:৫২:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪