ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের পক্ষে অবস্থানকারীদের বিশ্ববিদ্যালয়ে পাঠদানের সুযোগ থাকা উচিত নয়: মাহফুজ জুলাইয়ের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৬২ কোটি ডলার আরও দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার মিয়ানমার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে: আনোয়ার ইব্রাহিম একজনের সাথে সম্পর্ক নষ্ট করে অন্যের সাথে সম্পর্ক বৃদ্ধি নয়: পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী সব দলের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি এনসিপির

নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করলেই জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব হবে: ইশরাক

আকাশ জাতীয় ডেস্ক :

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু একটি জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমেই জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ হবে।

শনিবার রাতে রাজধানীর শনিআখড়া এলাকার ঐহিত্যবাহী শনি মন্দির পরিদর্শনে এসে ও তাদের সার্বিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিতের আশ্বাস দিতে তিনি এ কথা বলেন।

এ সময় ইশরাক হোসেন আরও বলেন, ‘আওয়ামী লীগ বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির সম্পর্ক নষ্ট করতে অপচেষ্টা চালাচ্ছে, যা আর কোনো দিন সফল হবে না। এ লক্ষ্যে শেখ হাসিনার একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয় বিদেশে লবিস্ট নিয়োগ করে বাংলাদেশকে অস্থিতিশীল দেখিয়ে বিশ্ব দরবারে তুলে ধরতে চেষ্টা চালাচ্ছেন। তবে আওয়ামী লীগের সব ষড়যন্ত্র প্রতিরোধ করবে বিএনপি। হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে আওয়ামী লীগ যতই ভীতি প্রদর্শন করুক না কেন তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সব ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতা নির্মূল করবে। এ ছাড়া আগামী দিনেও হিন্দু সম্প্রদায়ের সব নিরাপত্তা নিশ্চিত করবে বিএনপি।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের প্রধান সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, ঢাকা-৫ আসনের বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফেরদৌস হোসেন রনি, যাত্রাবাড়ী থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাসহ দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় নবী উল্লাহ নবী বলেন, আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে এসে বাংলাদেশের সব অস্থায়ী মন্দিরগুলো স্থায়ী করবেন।এছাড়াও মন্দিরের জন্য স্থায়ী জায়গার ব্যবস্থা করবে বিএনপি। আর বাংলাদেশের নাগরিক হিসেবে সব ধর্মের মানুষ মিলে মিশে সম্প্রীতি বজার রেখে চলবে তারেক রহমানের নেতৃত্বে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের পক্ষে অবস্থানকারীদের বিশ্ববিদ্যালয়ে পাঠদানের সুযোগ থাকা উচিত নয়: মাহফুজ

নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করলেই জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব হবে: ইশরাক

আপডেট সময় ১১:৪৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪