ঢাকা ০২:১৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

“শেখ হাসিনার কর্তৃত্ববাদী নীতি বাংলাদেশে আর চলবে না: মামুনুল হক

আকাশ জাতীয় ডেস্ক :

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক বলেছন, স্বৈরাচারী শেখ হাসিনার থিউরি বাংলাদেশে আর চলবে না। শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ প্রত্যাখান করেছে। শেখ হাসিনা কখনো বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করেনি, সে তার পিতার হত্যার প্রতিশোধ নেবার জন্য রাজনীতি করেছেন। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী নয়, ভারতের একটি অঙ্গরাজ্যের মূখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন।

শরীয়তপুরের জাজিরার কাজিরহাটের আব্দুর রাজ্জাক উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক আরও বলেন, শেখ হাসিনা শুধু বাংলাদেশ নয়, আওয়ামী লীগকে ধ্বংস করতে চেয়েছিলেন। সে তা পিতার হত্যার প্রতিশোধ নেয়ার জন্য বাংলাদেশে এসেছিল। বাংলাদেশকে ধ্বংস করতে চেয়েছিল। তিনি এমন একজন নেতা যে ছাত্র জনতার বিপ্লবে নেতাকর্মীদের ফেলে পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে গেছেন।

প্রধান আলোচক খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের কি বদনাম বলবো, যার সারা শরীরেই ঘাঁ। এই আওয়ামী লীগ শাপলা চত্ত্বরে শত শত আলেম হত্যা করেছিল। সর্বশেষ এই জুলাই-আগস্ট মাসে শেখ হাসিনা শুধু ক্ষমতায় থাকার জন্য দেড় হাজার মানুষ হত্যা করেছে। শেখ হাসিনার বাবার রক্তের যেমন দাম আছে, আমাদের পরিবারের সদস্যদেরও তেমনি দাম আছে। প্রতিটি হত্যার বিচার বাংলাদেশের জনগণ দেখতে চায়।

জাজিরা উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা নুরুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, জেলার সভাপতি মাওলানা শাব্বীর আহমদ উসমানী।
অনুষ্ঠানে খেলাফত মজলিস সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও হাজার হাজার জনতা উপস্থিত ছিলেন।

পরে মাওলানা জালালুদ্দিন আহমদকে আগামী নির্বাচনে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে খেলাফত মজলিসের (রিক্সা প্রতীক) প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন মামুনুল হক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরে ছেলের হাতে বাবা আহত, পরে মৃত্যু

“শেখ হাসিনার কর্তৃত্ববাদী নীতি বাংলাদেশে আর চলবে না: মামুনুল হক

আপডেট সময় ০১:১৫:৪১ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪