ঢাকা ০২:১৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

আওয়ামী লীগ দূর থেকে ধর্মের ওপর আঘাতের চেষ্টা করছে: বিএনপি নেতা

আকাশ জাতীয় ডেস্ক :

চট্টগ্রাম পূজামণ্ডপে ইসলামী সংগীত নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘এটা হিন্দু ধর্মের ওপর যেমনি আঘাত, তেমনি ইসলাম ধর্মেরও অবমাননা। এগুলো কিন্তু সহ্য করার মতো ঘটনা নয়।

বিএনপির এই নেতা বলেন, একটা ষড়যন্ত্র করে জাতিকে বিভক্ত করার কৌশলে তারা (আওয়ামী লীগ) নেমেছে। তারা অনেক দূর থেকে টাকা দিচ্ছে আর ধর্মের ওপর আঘাত করার চেষ্টা করছে। ধর্মের ওপর আঘাত করার সুযোগ কাউকে দেওয়া হবে না।’

শুক্রবার বিকালে লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ এলাকার মনসা বাড়ি পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, ‘যারা এদেশে গুম-খুন করেছে। যারা লাখ লাখ কোটি কোটি টাকা পাচার করছে। যারা লুট করেছে। তারা (আওয়ামী লীগ) ওপার (ভারত) থেকে বসে আরেকটা ষড়যন্ত্র করছে। ধর্মের ওপর আঘাতের চেষ্টা কিন্তু তাদের ষড়যন্ত্রের অংশ। এটা মেনে নেওয়ার মতো না। আমাদের সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। কারণ, ১৯৭১ সালের স্বাধীনতার পর আমরা ২০২৪ সালে আরেকটা স্বাধীনতা পেয়েছি।’

এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাহাবদ্দিন সাবু, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন ও জেলা ছাত্রদলের সভাপতি ইব্রাহিম প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরে ছেলের হাতে বাবা আহত, পরে মৃত্যু

আওয়ামী লীগ দূর থেকে ধর্মের ওপর আঘাতের চেষ্টা করছে: বিএনপি নেতা

আপডেট সময় ১১:১৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪