ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা, বিচার চাইতে গেলে হুমকি

আকাশ জাতীয় ডেস্ক :

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় এক যুবকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। আর এ হত্যাকারীর বিচার দাবি করায় খুনিদের হুমকিতে নিহতের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।

বুধবার বিকালে কুমড়াশাসন গ্রামের মফিজ উদ্দিন তার ছেলের হত্যাকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ করায় হত্যাকারীদের হুমকিতে ওই পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তারা এ বিষয়ে ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেন। জানা যায়, ৭ অক্টোবর মতিউর রহমানের ছেলে রানা মিয়াসহ কতিপয় লোকজন মফিজ উদ্দিনের ছেলে আমিনুল হাসান কমলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর রানা মফিজ উদ্দিনের বাড়িতে গিয়ে জানায় তার ছেলে মুমিনুল পানিতে পড়ে গেছে। মফিজ উদ্দিন দ্রুত ঘটনাস্থলে লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঈশ্বরগঞ্জ নিয়ে যান।

কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

পুলিশের সুরতহাল রিপোর্টে উল্লেখ করা হয় নিহতের মুখ দিয়ে রক্ত বের হয় ও ঠোঁটে এবং মুখের বামপার্শ্বে অঘাতের চিহ্ন রয়েছে।

মফিজ উদ্দিন ও তার ছেলে কাউসারের অভিযোগ, আমিনুলের হত্যাকারীদের বিরুদ্ধে থানায় হত্যা মামলার অনুরোধ করলেও তা না নিয়ে একটি অপমৃত্যুর মামলা রুজু করে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা, বিচার চাইতে গেলে হুমকি

আপডেট সময় ১০:০৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪