ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাইয়ের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৬২ কোটি ডলার আরও দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার মিয়ানমার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে: আনোয়ার ইব্রাহিম একজনের সাথে সম্পর্ক নষ্ট করে অন্যের সাথে সম্পর্ক বৃদ্ধি নয়: পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী সব দলের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি এনসিপির ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটিকে গতি বাড়ানোর নির্দেশ

বেসিক আলীর প্রেমিকা সাবিলা

অাকাশ নিউজ ডেস্ক:

রাজধানীর উত্তরায় গতকাল মঙ্গলবার শুরু হয়েছে বেসিক আলী ধারাবাহিকের দ্বিতীয় কিস্তির কাজ। নতুন সিজনে এই ধারাবাহিকে যোগ দিয়েছেন অভিনেত্রী সাবিলা নূর। নাটকে িরয়া চরিত্রে অভিনয় করছেন তিনি।

প্রথম দিন শুটিংয়ে অংশ নিয়ে সাবিলা বলেন, ‘আগে এ ধরনের কাজ করা হয়নি। ধারাবাহিকটির গল্প সিচুয়েশনাল কমেডি। কাজটি দারুণ হচ্ছে, বেশ মজা পাচ্ছি।’

গত মৌসুমের মতো এবারও বেসিক আলী চরিত্রে অভিনয় করছেন তৌসিফ মাহবুব। রিয়া বেসিক আলীর প্রেমিকা। একটি করপোরেট অফিসে রিয়ার অধীনে কাজ করেন বেসিক আলী। ছোট পর্দার এই অভিনেত্রী বলেন, ‘বাস্তব জীবনে তৌসিফ আমার ভালো বন্ধু। এ কারণে দুজনের জন্য কাজটি সহজ হচ্ছে। তবে কমেডি হওয়ার কারণে কোনো কোনো দৃশ্য করতে গিয়ে হাসতে হাসতে প্রায়ই দুজনের শট এনজি হয়ে যাচ্ছে।’

ধারাবাহিকটি পরিচালনা করছেন কাজল আরেফিন। চিত্রনাট্য করেছেন শাহরিয়ার খান।

এদিকে একুশে টেলিভশনে প্রচারিত ‘সিম্পল লাভ স্টোরি’ অনুষ্ঠানটি নিয়ে নতুন খবর দিলেন সাবিলা। এত দিন তাঁর সঙ্গে অনুষ্ঠানটি উপস্থাপনা করতেন সিয়াম আহমেদ। গত সোমবার প্রচারিত ৪২তম পর্ব থেকে সিয়ামের জায়গায় জোভান যুক্ত হয়েছেন। সাবিলা বলেন, ‘সিয়াম সিনেমার শুটিংয়ে ব্যস্ত। এ কারণে এখন থেকে জোভানই নিয়মিত এই অনুষ্ঠানে কাজ করবেন। সিয়ামের মতো জোভানের সঙ্গেও আমার বোঝাপড়া ভালো। এর আগে তাঁর সঙ্গে বেশ কিছু নাটকে অভিনয় করেছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাইয়ের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৬২ কোটি ডলার

বেসিক আলীর প্রেমিকা সাবিলা

আপডেট সময় ১০:৫৮:৪২ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০১৭