ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিরাজগঞ্জে শিশু অপহরণের পর হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

আকাশ জাতীয় ডেস্ক:  

সিরাজগঞ্জের শাহজাদপুরে শিশু সালাম আলীকে অপহরণের পর হত্যার দায়ে আমির চাঁন (২৮) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় প্রদান করেন।

সিরাজগঞ্জ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আমির চাঁন শাহজাদপুর উপজেলার রায়পুর গ্রামের মোকছেদ আলীর ছেলে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২ আগস্ট বিকেলে শাহজাদপুরের রায়পুর গ্রামের আকছেদ আলীর বাড়ির উঠানে আমির চাঁনসহ শিশু মুসা, সুমাইয়া, ইয়াসিন ও ভুক্তভোগী সালাম আলী ফুটবল খেলছিল। খেলা শেষে প্রতিবেশী আমির চাঁন শিশু সালামকে কৌশলে তার বাড়িতে নিয়ে আটক করে রাখে। এরপর শিশুটির পরিবারের কাছে পর্যায়ক্রমে দশ লাখ, তিন লাখ ও দেড়লাখ টাকা মুক্তিপণ দাবি করে বিভিন্ন জায়গায় চিরকুট ও চিঠি ফেলে রাখে।

এ দিকে শিশুটির মা-বাবাসহ বাড়ির লোকজন সালাম আলীর সন্ধান না পেয়ে ২০১৮ সালের ১১ আগস্ট শাহজাদপুর থানায় মামলা দায়ের করেন। ওই দিন পুলিশ আমির চাঁনকে গ্রেফতার করলে তিনি ঘটনার কথা স্বীকার করেন এবং তার দেওয়া তথ্য অনুযায়ী আব্দুল লতিফ ও জাকিরুলের বাড়ির কুয়া থেকে সালাম আলীর লাশ উদ্ধার করা হয়। আসামি আমির ঘটনার কথা স্বীকার করে ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণের জন্য ১১ জনের সাক্ষীর সাক্ষ্য নেন। সাক্ষ্য নেওয়া শেষে আজ আমির চাঁনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন বিচারক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সিরাজগঞ্জে শিশু অপহরণের পর হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

আপডেট সময় ০৪:৫৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২