ঢাকা ১২:২৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বাংলালিংক টফিতে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ ২০২২

আকাশ আইসিটি ডেস্ক :

ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার ২০২২-এর লাইসেন্সেড মোবাইল ব্রডকাস্টারের একক স্বত্ব পেয়েছে বাংলালিংক। কে স্পোর্টস’র সঙ্গে একটি সাব-লাইসেন্সিং চুক্তির মাধ্যমে এই স্বত্ব গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি।

দেশের সবচেয়ে বড় ডিজিটাল বিনোদনের প্ল্যাটফর্ম টফিতে আগামী ফুটবল বিশ্বকাপ লাইভস্ট্রিমিং করবে বাংলালিংক।

টফি দেশের একমাত্র ডিজিটাল প্ল্যাটফর্ম, যা বিশ্বকাপের এবারের আসর লাইভস্ট্রিমিং করবে। আজ বাংলালিংকের প্রধান কার্যালয় টাইগার্স ডেনে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এই ঘোষণা দেওয়া হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংক এর চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত, চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান ও কে স্পোর্টস এর চিফ এক্সিকিউটিভ অফিসার ফাহাদ মো. আহমেদ করিম ।

দেশের ফুটবল প্রেমীরা যেকোনো নেটওয়ার্ক থেকে টফি-তে বিশ্বকাপের ম্যাচগুলির লাইভস্ট্রিমিং দেখতে পারবেন। গুগল প্লে ও অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে টফি অ্যাপ।

এছাড়া বিশ্বকাপের রোমাঞ্চকর মুহূর্তগুলি উপভোগ করা যাবে https://toffeelive.com/ ও টফি-এর অ্যান্ড্রয়েড টিভি অ্যাপে।

বাংলালিংক-এর চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত বলেন, ‘বিশ্বব্যাপী জনপ্রিয় এই খেলার আসরকে আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসার লক্ষ্যে কে স্পোর্টস এর সাথে চুক্তিবদ্ধ হতে পেরে আমরা আনন্দিত। এর মাধ্যমে আমরা দেশের প্রযুক্তি ব্যবহারকারী গ্রাহকদের নিজেদের মতো করে বিশ্বকাপ উপভোগের সুযোগ দিতে চাই।

মোবাইলে দেশের যেকোনো স্থান থেকে বিশ্বকাপ দেখার এক নতুন অভিজ্ঞতা পাবেন তারা। বাংলালিংক এর গ্রাহকরা আমাদের সর্বোচ্চ গতির ফোরজি দিয়ে স্ট্রিমিং করতে পারবেন। দেশের সব ফুটবলপ্রেমী যাতে খেলা উপভোগ করতে পারে তাই এই স্ট্রিমিং সার্ভিসটি সব নেটওয়ার্কের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা করছি আমরা। টফি টিভি অ্যাপের মাধ্যমে এটি উপভোগ করা যাবে অ্যান্ড্রয়েড টিভিতেও।”

কে স্পোর্টস-এর চিফ এক্সিকিউটিভ অফিসার ফাহাদ মো. আহমেদ করিম বলেন, ‘ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২২-এর ডিজিটাল ব্রডকাস্টিংয়ের স্বত্বাধিকারী হিসেবে বাংলালিংক-এর সাথে চুক্তি স্বাক্ষর আমাদের জন্য একটি আনন্দের ব্যাপার।’

তিনি বলেন, ‘বিপুল সংখ্যক ব্যবহারকারী ও নিরবচ্ছিন্ন স্ট্রিমিংয়ের কারণে টফি ফুটবলের এই বিশাল আসর লাইভস্ট্রিমিংয়ের জন্য উপযুক্ত একটি প্ল্যাটফর্ম। এটি দেশের ফুটবল প্রেমীদের জন্য স্বাচ্ছন্দ্যে বিশ্বকাপের ম্যাচ দেখার এক দারুণ সুযোগ।‘

বাংলালিংক বিশ্বকাপ চলাকালে গ্রাহকদের জন্য আরও বিভিন্ন সুবিধা নিয়ে আসবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলালিংক টফিতে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ ২০২২

আপডেট সময় ০৯:৪৫:৪১ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২