ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

‘সরকার পতন আন্দোলনের রূপরেখা কয়েক দিনের মধ্যেই’

আকাশ জাতীয় ডেস্ক:  

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যেই আন্দোলনের রূপরেখা দিয়ে দেবে বিএনপি। এ রূপরেখার সব দফার মাধ্যমে সরকার পতনের আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করে তাদের বিদায় করা হবে। এ পেশী সরকারকে বিদায় করলে বাংলাদেশের সব সমাধান হবে না। এ পেশী সরকারকে বিদায় করলে আবার আরেকটি পেশী সরকার গঠন করলে মানুষের প্রত্যাশা পূরণ হবে না। তাই তারেক রহমানের ঘোষিত সেই জাতীয় ঐক্যের সরকার গঠন করা হবে। এ পেশী সরকারকে বিতাড়িত করতে যারা মাঠে থাকবে, তাদের নিয়েই জাতীয় ঐক্যের সরকার গঠন করা হবে।

শুক্রবার বিকালে নোয়াখালীর বেগমগঞ্জ স্টেডিয়ামে স্থানীয় বিএনপি আয়োজিত বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলুর ওপর হামলার প্রতিবাদে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন- বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমসহ দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সম্প্রতি কুমিল্লার বিপুলাসারে হত্যার উদ্দেশ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু ও তার স্ত্রীর ওপর হামলা করে আ.লীগের নেতাকর্মীরা। আ.লীগ যে পেশীশক্তি নির্ভর দল তা তারা প্রমাণ দিচ্ছে। জনগণ তাদের সঙ্গে নেই, তারা বুঝতে পেরেছে তারা জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। তাই বিএনপির নেতাকর্মীদের শান্তিপূর্ণ নানা কর্মসূচিতে পুলিশের সহযোগিতায় হামলা চালাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘সরকার পতন আন্দোলনের রূপরেখা কয়েক দিনের মধ্যেই’

আপডেট সময় ১০:২৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২