ঢাকা ০৪:১২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

সংসদ সদস্য রেজাউল করিমকে অবাঞ্ছিত ঘোষণা আওয়ামী লীগের

আকাশ জাতীয় ডেস্ক: 

বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল করিম বাবলুকে অবাঞ্ছিত ঘোষণা করেছে শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ ছাড়া সংসদ সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে তার কুশপুত্তলিকা দাহ করা হয়।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় শাজাহানপুর উপজেলার মাঝিড়া বন্দর এলাকায় কুশপুত্তলিকা দাহ করা হয়। এদিন বিকাল সাড়ে ৫টার দিকে শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বগুড়া-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ শেষে মাঝিড়া বন্দরে পৌঁছে। সেখানে বগুড়া-৭ (শাজাহানপুর -গাবতলী) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল করিম বাবলুকে অবাঞ্ছিত ঘোষণা করে বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম তালেব।

জানা যায়, বিভিন্ন প্রকল্প দেয়ার নামে সংসদ সদস্য রেজাউল করিম বাবলুর শ্যালক এবং তার ব্যক্তিগত সহকারী রেজাউল ইসলাম স্থানীয় যুবলীগ নেতাদের কাছ থেকে টাকা নিয়ে তালবাহানা শুরু করেন। গত বুধবার উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় যোগদান করতে সকাল সাড়ে ১০টায় শাজাহানপুর উপজেলা পরিষদ চত্বরে আসেন সংসদ সদস্য রেজাউল করিম বাবলু।
এ সময় তার সাথে ছিলেন ব্যক্তিগত সহকারী রেজাউল ইসলাম রেজা। উপজেলা পরিষদের দোতলায় যুবলীগের নেতাকর্মীরা সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারীর কাছে টাকা ফেরত চাইতে গেলে হট্টগোল শুরু হয়।

একপর্যায় দু’পক্ষের মধ্যে মারপিট শুরু হলে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহরাব হোসেন ছান্নু এগিয়ে আসেন। সে সময় সংসদ সদস্য রেজাউল করিম বাবলু তার লাইসেন্সকৃত পিস্তল বের করে হুমকি দেন। খবর পেয়ে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

সংসদ সদস্য রেজাউল করিমকে অবাঞ্ছিত ঘোষণা আওয়ামী লীগের

আপডেট সময় ০৩:৩০:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২