ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শ্বেতাঙ্গ বলেই লাস ভেগাসের হত্যাকারী কি সন্ত্রাসী নয়

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

স্টিফেন ক্রেইগ প্যাডক নামের ৬৪ বছর বয়সী এক শ্বেতাঙ্গ ব্যক্তি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের কনসার্টে ৫৯ জনকে গুলি করে হত্যা ও ৫ শতাধিক মানুষকে আহত করেছে । ওই শ্বেতাঙ্গ হামলাকারীকে সন্ত্রাসী না বলে পরিচয় করিয়ে দেয়া হচ্ছে `নিঃসঙ্গ শিকারি` (লোন উলফ), `দাদামশায়` (গ্রান্ডড্যাড), `জুয়াড়ি` কিংবা `সাবেক হিসেবরক্ষক` হিসেবে। কিন্তু হামলাকারী স্টিফেন প্যাডককে কেন `সন্ত্রাসী` আখ্যা দেয়া হবেনা, তা নিয়ে যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে শুরু হয়েছে বিতর্ক।

নেভাদার বাসিন্দা ৬৪ বছর বয়স্ক বন্দুকধারী স্টিফেন প্যাডক মান্দালে বে হোটেলের ৩২ তলা থেকে এলোপাথাড়ি গুলি ছুঁড়ে দেশটির ইতিহাসের সবচেয়ে বড় এই হত্যাকাণ্ড ঘটায়। লাস ভেগাসে সেসময় রুট নাইনটি ওয়ান নামের তিনদিনের কান্ট্রি মিউজিক ফেস্টিভাল চলছিল, যেখানে ২২ হাজার মানুষ একত্রিত হয়েছিল। প্যাডকক কেন এই হামলা চালিয়েছে তা এখনো উদঘাটন করতে পারেনি নিরাপত্তা বাহিনী। এমনকি আন্তর্জাতিক কোন সন্ত্রাসী চক্রের সাথে তার কোন যোগসাজশের বিষয়টি নাকচ করেছে এফবিআই।

অনেকেই সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে লিখছেন, স্টিফেন প্যাডক যদি একজন মুসলিম হতো, তাহলে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই তার নামের সাথে `সন্ত্রাসী` শব্দটি যুক্ত হয়ে যেত। আন্তর্জাতিক কোন সন্ত্রাসী সংগঠনের সাথে তার যোগসাজশ আছে কি না সেটা প্রমাণের জন্যও অপেক্ষা পর্যন্ত করা হতো না।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শ্বেতাঙ্গ বলেই লাস ভেগাসের হত্যাকারী কি সন্ত্রাসী নয়

আপডেট সময় ০২:২৪:১০ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০১৭