ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

সরকার গঠনের ঘোষণা কাতালোনিয়ার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

স্পেন থেকে স্বাধীনতা পেতে বেশ কিছুদিন ধরেই আন্দোলন করে যাচ্ছিল কাতালোনিয়াবাসী। সম্প্রতি স্বাধীনতা ইস্যুতে দেশটিতে গণভোট হয়েছে। যেখানে ৯০ শতাংশ ভোট স্বাধীনতার পক্ষে পড়েছে বলে দাবি করেছেন স্বাধীনতাকামীরা। গণভোটের পর এই প্রথম গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চলটির স্বাধীনতাকামী নেতা চার্লস পুইজমন্ট।

তিনি বলেন, ‘স্পেন থেকে আলাদা হয়ে যাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র এবং কয়েকদিনের মধ্যেই স্বাধীনতা ঘোষণা করবে কাতালোনিয়া। ’ এবং চলতি সপ্তাহের শেষে অথবা আগামী সপ্তাহের শুরুতেই নতুন সরকার গঠন করা হতে পারে।

অন্যদিকে তার এ বক্তব্যের পরপরই টেলিভিশনে দেয়া ভাষণে গণভোটকে অবৈধ ও অগণতান্ত্রিক বলেছেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ। তার বক্তব্য, যারা ওই গণভোটের আয়োজন করেছে তারা রাষ্ট্রীয় ক্ষমতার প্রতি অসম্মান করেছেন, আইনের শাসনের গণতান্ত্রিক মূল্যবোধ ভেঙেছেন। ‘গণভোট আয়োজনকারীরা নিজেদের অপরাধীর পর্যায়ে নিয়ে গেছে। ’ স্পেন এখন কঠিন সময় পার করছে উল্লেখ করে দেশের সবাইকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে কেন্দ্রীয় সরকারের বাধার মুখেও কাতালোনিয়ায় গণভোট অনুষ্ঠিত হয়। ১ অক্টোবর রোববারের এই সহিংস গণভোটকে ঘিরে ৮ শতাধিক মানুষ আহত হন। এই গণভোটে ৪২ দশমিক ৩ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়ে কাতালান কর্মকর্তারা বলেন, ৯০ শতাংশ ভোট পড়েছে স্বাধীনতার পক্ষে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

সরকার গঠনের ঘোষণা কাতালোনিয়ার

আপডেট সময় ০১:৪৯:০৭ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০১৭