ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিশু সন্তানের উপস্থিতিতে আদালতে মা-বাবার বিয়ে

আকাশ জাতীয় ডেস্ক: 

দুই বছরের শিশু সন্তানের উপস্থিতিতে আদালতে ধর্ষণ মামলার আসামি তৌহিদুল ইসলামের সঙ্গে ভুক্তভোগী তরুণীর বিয়ে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ আদালতে ৫ লাখ টাকা দেনমোহরে তাদের বিবাহ হয়।

এর আগে আসামিপক্ষের আইনজীবী আসামি ও ভুক্তভোগীর বিয়ে আদালতে সম্পন্ন করার জন্য অনুমতি চেয়ে আবেদন করেন। এরপর ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ সাবেরা সুলতানা খানম তা মঞ্জুর করেন। পরে ৫ লাখ টাকা দেনমোহরে কাজী বিয়ে পড়ান।

আসামিকে তার বাবা জেবুল হক ও মামলার বাদীর জিম্মায় পাঁচ হাজার টাকা মুচলেকায় আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত জামিন মঞ্জুর করেন। এছাড়া বাদীকে তার বাবার জিম্মায় পাঠানোর আদেশ দেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়, ভুক্তভোগী তরুণী-২০২০ সালের জানুয়ারিতে আসামি তৌহিদুল ইসলামের বাসায় গৃহপরিচারিকার কাজ নেন। কাজ শুরুর কিছুদিন পর থেকে আসামি ভুক্তভোগী তরুণীকে কুপ্রস্তাব প্রস্তাব দেয়। ২০২০ সালের ১০ জানুয়ারি থেকে ২০ এপ্রিল পর্যন্ত একাধিকবার ধর্ষণ করেন। সে অসুস্থ হলে চিকিৎসকের কাছে গিয়ে চেকআপ করে জানতে পারে, সে দুই মাসের গর্ভবতী।

এ ঘটনায় আসামির বিরুদ্ধে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে বাড্ডা থানায় মামলা দায়ের করেন। এরপর ভুক্তভোগী তরুণী ভিকটিম সেন্টারে ছেলে সন্তান জন্ম দেন। তার বয়স এখন দুই বছর।

আসামিপক্ষের আইনজীবী জাহেদ মিয়া গণমাধ্যমে বলেন, আসামির সঙ্গে বাদীর বিয়ের অনুমতি চেয়ে আবেদন করেছিলাম। আদালত সেই আবেদন মঞ্জুর করেন। এরপর আদালতে তাদের বিয়ে হয়। এছাড়া আপসের শর্তে জামিন আবেদন করা হয়েছিল। আদালত আগামী ধার্য তারিখ পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

বাদীপক্ষের আইনজীবী ফারুক আহমেদ গণমাধ্যমে বলেন, উভয় পক্ষের মধ্যে পারিবারিকভাবে আপস হয়েছে। আদালতের অনুমতি নিয়ে তাদের বিয়ে হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শিশু সন্তানের উপস্থিতিতে আদালতে মা-বাবার বিয়ে

আপডেট সময় ১১:৫৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২