ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সন্তান জন্ম দিয়েই হাসপাতাল থেকে পরীক্ষার হলে মা!

আকাশ জাতীয় ডেস্ক:

ছেলে সন্তানের জন্ম দিয়েই হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে এসএসসি পরীক্ষা দিয়েছে মেঘলা খাতুন নামে এক শিক্ষার্থী।

গর্ভে সন্তান নিয়ে সে নিয়মিত ২০২২ সালের এসএসসি পরীক্ষাগুলো দিচ্ছিল।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে তার প্রসব ব্যথা উঠলে তাকে কুষ্টিয়ার পূর্ব মিলপাড়ার নগর মাতৃসদন হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল সাড়ে ৮টায় সে একটি ছেলে সন্তানের জন্ম দেয়। পরে সকাল সাড়ে ১০টায় অ্যাম্বুলেন্সে করে হাসপাতাল থেকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছায় সে।

মেঘলা কুষ্টিয়া সদর উপজেলার চর মিলপাড়ার গড়াই আবাসনের আল-আমিনের স্ত্রী। সে এবার আলাউদ্দিন আহামেদ ক্যাডেট স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে।

জানা যায়, অন্তঃসত্ত্বা অবস্থায় কুষ্টিয়া হাইস্কুল কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিচ্ছিল মেঘলা। মঙ্গলবার ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা ছিল। পরীক্ষার সময় নবজাতক ওই হাসপাতালে ছিল।

মেঘলা খাতুন বলে, এখানকার ডাক্তাররা আমার মনোবল বাড়িয়েছেন। শারীরিকভাবে আমি সুস্থ থাকায় হাসপাতালে বাচ্চা রেখেই ডাক্তারদের সহায়তায় পরীক্ষা কেন্দ্রে যাই।

নগর মাতৃসদন হাসলাতালের চিকিৎসক ডা. সুমাইয়া শারমিন বন্যা জানান, স্বাভাবিকভাবে সন্তান জন্ম দেওয়ার পর আমরা মেঘলা খাতুনের শারীরিক অবস্থা পরীক্ষা করে তাকে পরীক্ষার হলে পাঠাই। বর্তমানে মা ও শিশু দু’জনই সুস্থ রয়েছে।

উল্লেখ্য: ২০২১ সালের ১৫ মার্চ কারখানা শ্রমিক আল আমিনের সঙ্গে বাল্য বিয়ে হয় মেঘলা খাতুনের।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সন্তান জন্ম দিয়েই হাসপাতাল থেকে পরীক্ষার হলে মা!

আপডেট সময় ০৯:০৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২