ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নয়াপল্টনে বিএনপির প্রতিবাদ সমাবেশ

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর মিরপুরসহ সারাদেশে শান্তিপূর্ণ কর্মসূচিতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে দেশব্যাপী প্রতিবাদ সমাবেশের অংশ হিসেবে নয়াপল্টনে সমাবেশ শুরু করেছে বিএনপি।

রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে এ সমাবেশ শুরু হয়েছে।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। ইতোমধ্যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে কয়েক হাজার নেতাকর্মী জড়ো হয়েছেন।

আজকের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতারা বক্তব্য দেবেন।

বিকেল পৌনে ৩টা নাগাদ মঞ্চে উপস্থিত হয়েছেন- মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, বিএনপি নেতা রফিকুল আলম মজনু, আমিনুল হক, আবদুস সালাম আজাদ, মোস্তাফিজুর রহমান সেগুন, নবী উল্লাহ নবী, হাবিবুর রশীদ হাবিব, ইকবাল হোসেন শ্যামল, যুবদল নেতা সুলতান সালাউদ্দীন টুকু, মোনায়েম মুন্না, মামুন হাসান, এসএম জাহাঙ্গীর, শফিকুল ইসলাম মিল্টন, গোলাম মাওলা শাহীন প্রমুখ।

সমাবেশের কারণে ফকিরাপুল মোড় থেকে কাইকরাইলের নাইটিংগেল মোড় পর্যন্ত সড়কের দক্ষিণ সাইডে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

গত ১৬ সেপ্টেম্বর বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে দেশব্যাপী যে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে তার প্রতিবাদে আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকা মহানগরসহ প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। ওইদিন ঢাকায় বিকেল ৩টায় নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নয়াপল্টনে বিএনপির প্রতিবাদ সমাবেশ

আপডেট সময় ০৫:০৭:১৫ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২