ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াতের সঙ্গে বৈঠকে সিইসি বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক

বনানীতে আ.লীগের হামলায় তাবিথ আউয়াল আহত

আকাশ জাতীয় ডেস্ক:  

রাজধানীর বনানীতে বিএনপির মোমবাতি প্রজ্জলন কর্মসূচিতে আওয়ামী লীগের হামলায় গুরুতর আহত হয়েছেন বিএনপি নেতা তাবিথ আউয়াল। শনিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। চিকিৎসার জন্য তাবিথ আউয়ালকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে বিএনপির পূর্ব ঘোষিত কর্মসূচিকে ঘিরে বনানীতে আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষ হয়েছে বিএনপি নেতাকর্মীদের।

জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং পুলিশের গুলিতে দলের তিন কর্মী নিহতের প্রতিবাদে ঢাকায় বিএনপির মোমবাতি প্রজ্বালন কর্মসূচি শুরু হয়। ঢাকা উত্তর সিটির বনানীর কাকলী থেকে গুলশান-২ নম্বর গোলচক্কর পর্যন্ত সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত এই কর্মসূচি হওয়ার কথা। কিন্তু এর এক ঘণ্টার বেশি সময় আগে রাস্তায় জড়ো হন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

গত আগস্টে ভোলায় পুলিশের গুলিতে বিএনপির দুজন নেতাকর্মী নিহত হন। এরপর ২২ আগস্ট থেকে টানা কর্মসূচি শুরু করে দলটি। এর মধ্যে ১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে একজন কর্মী নিহত হওয়ার পর ঢাকার ১৬টি জায়গায় ২৭ সেপ্টেম্বর পর্যন্ত সমাবেশের কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনানীর কাকলী মোড়ে গিয়ে দেখা যায়, আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশ ইউএই মৈত্রী কমপ্লেক্সের সামনে জড়ো হয়ে মিছিল করছেন। সেখানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি এম এ কাদের খান, বনানী থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি জসিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন ও বনানী থানা কমিটির সাবেক সভাপতি মো. মাসুদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে বনানী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও স্থানীয় কাউন্সিলর মফিজুর রহমানের নেতৃত্বে আরেকটি মিছিল বনানী কাঁচাবাজারের পাশে কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে অবস্থান নিতে দেখা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াতের সঙ্গে বৈঠকে সিইসি

বনানীতে আ.লীগের হামলায় তাবিথ আউয়াল আহত

আপডেট সময় ০৯:৩২:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২