ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হোটেলে ক্যামেরা বসিয়েছিলেন লাস ভেগাসের হামলাকারী

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে গত রোববার একটি কনসার্টে গুলি চালিয়ে ৫৯ জনকে হত্যা ও পাঁচ শতাধিক মানুষকে আহত করা বন্দুকধারী স্টিফেন প্যাডক (৬৪) তাঁর হোটেলকক্ষের ভেতর ও বাইরে বেশ কিছু ক্যামেরা স্থাপন করেছিলেন। বন্দুক হামলার তদন্তসংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা এমন তথ্য জানিয়েছেন।

ওই কর্মকর্তাদের ভাষ্য, দুটি ক্যামেরা বসানো হয়েছিল বারান্দার পাশে। আরেকটি ক্যামেরা ছিল দরজার ফাঁকা অংশে। এগুলো দিয়ে প্যাডক আইনশৃঙ্খলা বাহিনী বা পুলিশের উপস্থিতির বিষয়টি দেখতে পারতেন।

লাস ভেগাস উপত্যকার মান্দালয় বে হোটেল থেকে প্যাডক কেন নির্বিচার গুলি চালিয়ে এত লোককে হতাহত করলেন, তার সঠিক কারণ এখনো জানতে পারেননি তদন্ত কর্মকর্তারা। তবে তিনি পরিকল্পিতভাবে কাজ করেছেন বলে মন্তব্য করেছেন একজন কর্মকর্তা।

যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের ক্লার্ক কাউন্টির শেরিফ জোসেফ লোম্বার্ডো মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ‘এই ব্যক্তি পূর্বপরিকল্পনা অনুযায়ী কাজ করেছেন। অবশ্যই পরিকল্পিত, তাঁর কাছে যে ধরনের অস্ত্র ছিল ও তাঁর কক্ষে যে পরিমাণ অস্ত্র পাওয়া গেছে, তাতে তা বোঝা যাচ্ছে।’

‘এটা ব্যাপকভাবে পূর্বপরিকল্পিত এবং আমি নিশ্চিত যে তিনি প্রতিটি কাজ বুঝেশুনে করেছেন।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হোটেলে ক্যামেরা বসিয়েছিলেন লাস ভেগাসের হামলাকারী

আপডেট সময় ১১:৪৯:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০১৭