ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রেমের টানে মালয়েশীয় তরুণী বাংলাদেশে

আকাশ জাতীয় ডেস্ক:

প্রেমের টানে বাংলাদেশে এসেছেন মালয়েশীয় এক তরুণী। তার নাম নূর আয়েশা। মালয়েশিয়ার পেনাং শহরের বাসিন্দা তিনি। স্থানীয় একটি ইউনিভার্সিটিতে পড়াশোনার পাশাপাশি চাকরিও করছেন।

গত বুধবার নূর আয়েশা বাংলাদেশে আসেন। সঙ্গে তার মা, ভাই ও ভাইয়ের স্ত্রীও এসেছেন। পরদিন বৃহস্পতিবার রাতে চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের মকিমাবাদ এলাকায় প্রেমিক ওমর ফারুকের তার সঙ্গে বিয়ে সম্পন্ন হয় তার।

বর ওমর ফারুক চাঁদপুর সদর উপজেলার বড় শাহতলীর চৌধুরী বাড়ির মৃত কামালের ছেলে। তিনি হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ গ্রামে একটি ভাড়া বাসায় থাকেন।

জানা গেছে, ওমর ফারুক সাত বছর আগে মালয়েশিয়ায় যান। সেখানে ফেসবুকে নূর আয়েশার সঙ্গে পরিচয় হয়। পরে দুজনে প্রেমের সম্পর্কে জড়ান। চার মাস আগে ওমর ফারুক বাংলাদেশে চলে আসেন। এরপর বিয়ে উপলক্ষ্যে গত বুধবার পরিবার নিয়ে বাংলাদেশে আসেন আয়েশা।

বিয়ের অনুষ্ঠানে নূর আয়েশার মা, ভাই ও ভাবি এবং ওমর ফারুকের অভিভাবকরা উপস্থিত ছিলেন। বাঙালি বধূ সেজে বিয়ের পিঁড়িতে বসেন কনে আয়েশা। বিয়ের আগে তাদের গায়েহলুদ দেওয়া হয়।

ওমর ফারুক বলেন, সত্যিকারের ভালোবাসা কোনো বাধা মানে না। একই কথা বলেন নূর আয়েশাও। মালয়েশিয়া ফিরে দুজনই নতুনভাবে ক্যারিয়ার শুরু করতে চান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রেমের টানে মালয়েশীয় তরুণী বাংলাদেশে

আপডেট সময় ০৫:৪৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২