ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুদ্ধাপরাধের দায়ে পুতিনকে বিচারের মুখোমুখি করার হুঁশিয়ারি ইইউ’র

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

যুদ্ধাপরাধের দায়ে ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে এবার হুঁশিয়ারি উচ্চারণ করলো ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউ বলছে, যুদ্ধাপরাধের অভিযোগে পুতিনকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি হতে হবে। খবর এএফপি, দ্য গার্ডিয়ান ও এনডিটিভির।

বৃহস্পতিবার ইইউ প্রধান উরসুলা ফন ডার লেইন এক সাক্ষাৎকারে বলেছেন, ইউক্রেনে যুদ্ধাপরাধের জন্য তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আন্তর্জাতিক অপরাধ আদালতের মুখোমুখি করতে চান। তাকে অবশ্যই এই যুদ্ধে হারতে হবে এবং তার কর্মের মুখোমুখি হতে হবে, এটি আমার কাছে গুরুত্বপূর্ণ।

ইউরোপীয় ইউনিয়নের এই প্রধান বৃহস্পতিবার ইউক্রেনের রাজধানী কিয়েভ সফর করেন। তিনি বলেন, কোনো সন্দেহ নেই যে, ইউক্রেনে যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালতে এ বিষয়ে সম্ভাব্য কার্যক্রমের লক্ষ্যে আমরা সাক্ষ্য সংগ্রহের কাজকে এগিয়ে নেওয়াকে সমর্থন করি। এটাই আমাদের আন্তর্জাতিক আইনি ব্যবস্থার ভিত্তি, যে আমরা এই অপরাধের শাস্তি দিই। এবং শেষ পর্যন্ত পুতিন দায়ী।

উল্লেখ্য, টানা প্রায় সাত মাস ধরে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান পরিচালনা করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ এই আগ্রাসনের কারণে ইউরোপে ফিরেছে যুদ্ধ, সঙ্গে ফিরেছে সামরিক-বেসামরিক প্রাণহানিও। এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগ উঠেছিল আগেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যুদ্ধাপরাধের দায়ে পুতিনকে বিচারের মুখোমুখি করার হুঁশিয়ারি ইইউ’র

আপডেট সময় ০৩:১৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২