ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

নিজেরা মারামারি করে দুই নেতাকে হাসপাতালে পাঠাল ছাত্রদল

আকাশ জাতীয় ডেস্ক:

সমমনা বিভিন্ন রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে যখন সরকারবিরোধী আন্দোলন জোরদার করছে বিএনপি, এমন সময় নিজেরা মারামারি করে দুই নেতাকে হাসপাতালে পাঠালেন দলটির সহযোগী সংগঠন ছাত্রদলের নেতাকর্মীরা।

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত দুই ছাত্রদল নেতাকে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটলেও জানাজানি হয়েছে বুধবার।

ছাত্রদল নেতাকর্মীরা জানান, মঙ্গলবার উত্তরা পশ্চিম থানার কামারপাড়া ব্রিজ এলাকায় ঢাকা মহানগর উত্তর বিএনপির পশ্চিম জোনের উদ্যোগে আয়োজিত সমাবেশ শেষে ফেরার পথে ছাত্রদলের দুগ্রুপে সংঘর্ষ হয়। এ সময় উত্তরা পশ্চিম থানা ছাত্রদল নেতা মেহেদী হাসান রুবেলকে একই ইউনিটের আরেক ছাত্রনেতা রিয়াদ সরকার হিরা এবং মো. শোয়েবের নেতৃত্বে লাঠিসোটা নিয়ে আক্রমন করে। এতে রুবেল মারাত্মক আহত হন। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে হিরা ও শোয়েব বিএনপি নেতা বাহাউদ্দিন সাদীর সমর্থক। অন্যদিকে মেহেদী হাসান রুবেল যুবদলের সাবেক সহসভাপতি এস এম জাহাঙ্গীরের সমর্থক। এস এম জাহাঙ্গীর ঢাকা-১৮ আসনের ধানের শীষে নির্বাচন করেছিলেন।

মেহেদী হাসান রুবেল বলেন, সমাবেশ শেষ হওয়ার আগেই হিরার নেতৃত্বে একটি অংশ তাদেরকে শাসিয়ে যায়। এরপর তারা বাড়ি ফেরার পথে তাদের উপর অতর্কিত হামলা করে।

ঘটনার সময় উপস্থিত তুরাগ থানা বিএনপির নেতা রিপন হাসান বলেন, সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে ছাত্রদল নেতা হিরার নেতৃত্বে রুবেলের হামলার ঘটনা ঘটে। বাঁশের লাঠি দিয়ে রুবেলকে এলাপাথাড়ি মারধর করা হয়। এ সময় রিপন তাদের দুই অংশকেই নিবৃত করার চেষ্টা করেন। ওই হামলায় রুবেল ছাড়াও মহানগর ছাত্রদলের সাবেক নেতা ইঞ্জিনিয়ার মহিউদ্দিন তালুকদার মাহীসহ আরো অনেকে আহত হন।

তবে এসব হামলার বিষয়ে অস্বীকার করে রিয়াদ সরকার হিরা বলেন, তিনি কোনোভাবেই এ হামলার ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন। তিনি ষড়যন্ত্রের শিকার। মহানগর বিএনপির একজন নেতার রোষানলে পড়ে এর আগেও তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল। তার জানামতে- এই হামলার পেছনে তুরাগ থানা ছাত্রদলের নেতা জোনায়েদ হোসেন রিপল জড়িত।

আবার জোনায়েদ হোসেন রিপল জানান, তিনি এ হামলার ঘটনা সম্পর্কে একেবারে কিছুই জানেন না। সমাবেশ শেষে যে হামলার ঘটনা ঘটেছে তাও তিনি জানেন না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

নিজেরা মারামারি করে দুই নেতাকে হাসপাতালে পাঠাল ছাত্রদল

আপডেট সময় ১০:৫৯:৩০ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২