ঢাকা ১১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাসন-শৃঙ্খলা ছাড়া মানুষ গড়া সম্ভব নয়: হাসান উদ্দিন সরকার কুমিল্লা পলিটেকনিকে ‘গুপ্ত’ বলায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৩২ সংসদ সদস্যদের কড়া নির্দেশ স্পিকারের ‘অপরাধ দমনে রাজধানীতে বসবে ১১ হাজার সিসি ক্যামেরা’:ডিএমপি কমিশনার শাহবাগ থানায় ছাত্রশিবির-ছাত্রদল উত্তেজনা সংসদে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানালেন জামায়াত এমপি হরমুজে মাইন বসানোর নৌযান দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রী সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার পাকিস্তানে স্বর্ণখনিতে ভয়াবহ হামলা, তুর্কি নাগরিকসহ নিহত ১০

বাংলাদেশের সামনে ডি ভিলিয়ার্স পরীক্ষা

আকাশ স্পোর্টস ডেস্ক:

পচেফস্ট্রুমে প্রথম টেস্টে ৩৩৩ রানের বিশাল ব্যবধানে হেরে এমনিতেই ব্যাকফুটে বাংলাদেশ। এরই মধ্যে ব্লুমফন্টেইনে দ্বিতীয় টেস্টে নাকি সবুজ উইকেটের আভাস পাওয়া গেছে। বোঝাই যাচ্ছে, টেস্ট সিরিজে বাংলাদেশকে কোনো সুযোগই দিতে রাজি নন প্রোটিয়া দলপতি ফাফ ডু প্লেসি। টেস্ট সিরিজ শেষ হওয়ার পরও রেহাই মিলছে না। ওয়ানডে সিরিজটাও যে কঠিন হতে যাচ্ছে, সেটি বোঝা গেল একটি তথ্যে, সিরিজের আগে ওয়ানডে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবেন এবি ডি ভিলিয়ার্স।

ব্লুমফন্টেইনের ম্যানগাউং ওভালে শুক্রবার শুরু হবে দ্বিতীয় টেস্ট। একই ভেন্যুতে ১২ অক্টোবর ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) আমন্ত্রিত একাদশের বিপক্ষে প্রস্তুতিমূলক ওয়ানডে খেলবেন মুশফিকরা। এ ম্যাচে জেপি ডুমিনিকে অধিনায়ক করে ডি ভিলিয়ার্সকে দলে নিয়েছে সিএসএ। এ বছরের জুনে চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ডি ভিলিয়ার্স। এরপর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকার সময়ই দক্ষিণ আফ্রিকা ওয়ানডে দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান তিনি।
প্রস্তুতি ওয়ানডেতে ডুমিনি ও ডি ভিলিয়ার্সকে দলে নেওয়ার বিষয়টি ব্যাখ্যা করে সিএসএ জাতীয় নির্বাচক প্যানেলের আহ্বায়ক লিন্ডা জন্ডি বলেন, ‘ডুমিনি প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নেওয়ায় এটা হবে তাঁর জন্য একটি সুযোগ, বিশেষ করে ওয়ানডে সিরিজের আগে। আমরা চাচ্ছি সানফয়েল সিরিজের পরবর্তী রাউন্ডে এবি খেলুক, সংক্ষিপ্ত সংস্করণে (প্রস্তুতি ওয়ানডে) খেলে সে নিজেও উপকৃত হবে।’ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ১৫ অক্টোবর।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলাদেশের সামনে ডি ভিলিয়ার্স পরীক্ষা

আপডেট সময় ১০:০৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০১৭