ঢাকা ০২:২১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বৈশ্বিক স্মার্টওয়াচ বিক্রি: অ্যাপলকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে স্যামসাং

আকাশ আইসিটি ডেস্ক :

ওয়্যারেবল ও স্মার্টওয়াচ বিক্রিতে চলতি বছরের প্রথমার্ধে শীর্ষস্থান ধরে রেখেছে অ্যাপল। তবে মার্কিন প্রযুক্তি জায়ান্টটিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে স্যামসাং।

চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে বৈশ্বিক স্মার্টওয়াচ বিক্রিতে ২৬ দশমিক ৪ শতাংশ হিস্যা অ্যাপলের। সেখানে স্যামসাংয়ের হিস্যা ৮ দশমিক ৯ শতাংশ।

প্রযুক্তি বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ক্যানালিসের এক প্রতিবেদনে বলা হয়, বাজার হিস্যায় অ্যাপল থেকে অনেক পিছিয়ে থাকলেও দ্বিতীয় প্রান্তিকে লক্ষণীয় অগ্রগতি দেখিয়েছে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি।

এপ্রিল-জুন প্রান্তিকে স্যামসাংয়ের স্মার্টওয়াচ বিক্রি বছরওয়ারি বেড়েছে ৫৮ শতাংশ। সেখানে অ্যাপল ওয়াচের বিক্রি বেড়েছে মাত্র ৬ শতাংশ।

ক্যানালিসের প্রতিবেদনে বলা হয়, এপ্রিল-জুন প্রান্তিকে ৮৪ লাখ স্মার্টওয়াচ বিক্রি করেছে অ্যাপল। গত বছরের একই সময়ে যেখানে বিক্রি হয়েছিল ৭৯ লাখ ইউনিট। এদিকে দ্বিতীয় প্রান্তিকে স্যামসাংয়ের স্মার্টওয়াচ বিক্রি হয়েছে ২৮ লাখ ইউনিট। ২০২১ সালের একই সময়ে স্মার্টওয়াচ বিক্রি হয়েছে ১৮ লাখ ইউনিট। স্যামসাংয়ের লক্ষণীয় উত্থান চোখে পড়ার মতো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কা-মদিনার মর্যাদার প্রশ্নে আপস করবে না বাংলাদেশ: হুমায়ুন কবির

বৈশ্বিক স্মার্টওয়াচ বিক্রি: অ্যাপলকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে স্যামসাং

আপডেট সময় ১০:১০:১৮ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২