ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর রাজধানীতে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগ এনসিপির নুসরাতের মনোনয়ন গ্রহণ করবে ইসি, আপিল না করার সিদ্ধান্ত প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক ফ্যাসিবাদী শাসনের অবসানের পর গণতন্ত্রের পথে হাঁটছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী বছরজুড়ে যুদ্ধ চলবে: ইসরাইলি সেনাপ্রধান ডিসইনফরমেশনভিত্তিক ফটোকার্ড এলাও করবো না : জাহেদ উর রহমান ৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মানবে না যুক্তরাষ্ট্র: রুবিও দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী

মিয়ানমার সরকার রোহিঙ্গাদের জাতিগতভাবে নির্মূল করছে: শাজাহান খান

অাকাশ জাতীয় ডেস্ক:

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, মিয়ানমার সরকার রোহিঙ্গাদের জাতিগতভাবে নির্মূল করার লক্ষ্য নিয়ে গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুটতরাজ চালাচ্ছে। এছাড়া জীবন ও সম্ভ্রম বাচাঁনোর জন্য ইতোমধ্যে পাঁচ লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

সংগঠন দুইটির পক্ষে উভয় সংগঠনের আহবায়ক নৌপরিবহন মন্ত্রী মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি ভবনের স্বাধীনতা হলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

তিনি বলেন, শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ এবং আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন শতাধিক ট্রাক ভর্তি ত্রাণ সামগ্রী নিয়ে টেকনাফে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গাদের পাশে দাঁড়াবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের আশ্রয় দিয়ে ‘মাদার অব হিউমিনিটি’ আখ্যায়িত হয়েছেন। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদে পাঁচ দফা পরিকল্পনা তুলে ধরেছেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, শিরিন আক্তার এমপি, বীরমুক্তিযোদ্ধা ইসমত কাদির গামা, বীরমুক্তিযোদ্ধা ওসমান আলী, রোকেয়া প্রাচী, কামরুল আলম সবুজ, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক মিয়া প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর

মিয়ানমার সরকার রোহিঙ্গাদের জাতিগতভাবে নির্মূল করছে: শাজাহান খান

আপডেট সময় ০৬:০৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০১৭