ঢাকা ১১:১৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবরোধ ভাঙতে চাইলে ইরানের ‘অ্যাটাক শিপ’ ধ্বংসের হুমকি ট্রাম্পের গণভোটের রায় বাস্তবায়ন না হলে দেশ নতুন সাংবিধানিক সংকটে পড়বে:শিশির মনির সরকারের কাঁধে শেখ হাসিনার ভূত চেপেছে: মামুনুল হক খোলা চিঠিতে ‘বিদায়ের বার্তা’ দিলেন মানবাধিকার কমিশনের সব সদস্য পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী কারাগার থেকেই বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান ব্যারিস্টার সুমন সংসদীয় সার্বভৌমত্বের নামে ‘সংসদীয় স্বৈরতন্ত্র’ কায়েম হচ্ছে: সারোয়ার তুষার টিকার অর্থ আত্মসাতের অভিযোগে দুদকে ড. ইউনূসের বিরুদ্ধে আবেদন পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী গণভোটের রায় মেনে নিন, না হলে করুণ পরিণতি হবে: গোলাম পরওয়ার

এবার নিউইয়র্ক ফ্যাশন উইকের আসরে সোহা

আকাশ বিনোদন ডেস্ক :  

আগামীকাল ১০ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাওয়া ‘নিউইয়র্ক ফ্যাশন উইক-২০২২’-এ অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের মডেল জেরিন সাদিয়া সোহা। এতে প্রথমবারের মতো র‌্যাম্পে হাঁটবেন এই ফ্যাশন মডেল। সোহা ছাড়াও সেখানে আলো ছড়াবেন দেশি-বিদেশি অনেক নামকরা মডেল ও তারকারা।

জানা গেছে, গত ৩ বছর ধরে পড়াশোনার কারণে যুক্তরাষ্ট্রে রয়েছেন সোহা। বর্তমানে তিনি ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিভিন্ন ফ্যাশন হাউজের সঙ্গে মডেল হিসেবে যুক্ত রয়েছেন।

এর আগে, বাংলাদেশের নানা নামিদামি ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন সোহা। তিনি বলেন, দেশে থাকাকালীন সময়ে অনেক ব্র্যান্ডের সঙ্গে কাজ করা হয়েছে। কিন্তু বাংলাদেশি হিসেবে এবারই প্রথম নিউইয়র্কে এতবড় একটা প্ল্যাটফর্মে অংশ নিতে যাচ্ছি, এটা ভাবতেই খুব ভালো লাগা কাজ করছে। নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে পারাটা আসলেই গর্বের। উল্লেখ্য, ‘নিউইয়র্ক ফ্যাশন উইক’র আয়োজন করছে আমেরিকান এজেন্সি সাউন্ডপেস, যেটির কর্ণধার বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান প্রবাসী ওমর চৌধুরী। নিউইয়র্ক ফ্যাশন উইকের এবারের আসরে ফ্যাশন ডিজাইনার হিসেবে থাকছেন অস্কারজয়ী গঞ্জালেজ মন্টানেজ।

Tag :
আপলোডকারীর তথ্য

অবরোধ ভাঙতে চাইলে ইরানের ‘অ্যাটাক শিপ’ ধ্বংসের হুমকি ট্রাম্পের

এবার নিউইয়র্ক ফ্যাশন উইকের আসরে সোহা

আপডেট সময় ১০:৪৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২