ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

দেশের মানুষ শেখ হাসিনাকেই ক্ষমতায় রাখবে : খাদ্যমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:  

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে দেশের সর্বত্র উন্নয়ন হয়েছে। তাই আগামী নির্বাচনে আবারও দেশের মানুষ নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

শুক্রবার দুপুরে নওগাঁর নিয়ামতপুরে জেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, বাংলাদেশে আর কখনো তত্ত্বাবধায়ক সরকার আসবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থেকেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী নির্বাচন ইভিএম না ব্যালেটে হবে তা ঠিক করবে নির্বাচন কমিশন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, বিএনপি দেশে আগুন সন্ত্রাস আর জ্বালাও পোড়াও করে দেশকে অস্থিতিশীল করে তুলেছিল। তারা আবারও আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের শরীরে শেষ বিন্দু পরিমাণ রক্ত থাকতে তাদের এই ষড়যন্ত্র সফল হবে না।

সম্মেলনে কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, নওগাঁ জেলা সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ওমর ফারুক সুমন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিল্পব বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

দেশের মানুষ শেখ হাসিনাকেই ক্ষমতায় রাখবে : খাদ্যমন্ত্রী

আপডেট সময় ০৫:২১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২