ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মোদি একজন চমৎকার মানুষ, কাজ করছেন দুর্দান্ত: ট্রাম্প

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশংসায় ভাসালেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, দুর্দান্ত কাজ করছেন মোদি। এসময় তিনি ২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের ইঙ্গিত দেন।

ট্রাম্প বলেন, ভারত এবং প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আমার দারুণ সম্পর্ক ছিল। আমরা বন্ধু ছিলাম। আমি মনে করি তিনি একজন চমৎকার মানুষ এবং দুর্দান্ত কাজ করছেন। এসময় ট্রাম্প জানান, তিনি মোদিকে অনেকদিন ধরে চিনেন।

প্রেসিডেন্ট জো বাইডেন বা বারাক ওবামার চেয়ে ভারতের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, আমি মনে করি আমার চেয়ে উত্তম বন্ধু কখনোই ভারতের ছিল না।

ভারতের সঙ্গে চমৎকার সম্পর্ক গড়ার পেছনে নিজের কৃতিত্ব দাবি করেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প দাবি করেন, প্রেসিডেন্ট হিসেবে ভারতের সঙ্গে তার সম্পর্ক চমৎকার ছিল।

তিনি জানান, আমার সঙ্গে ভারতের সম্পর্ক বিষয়ে জানতে আপনার প্রধানমন্ত্রী মোদিকে জিজ্ঞেস করতে হবে।

আবার প্রেসিডেন্ট পদে লড়বেন কিনা-এমন প্রশ্নের জবাবে সাবেক মার্কিন এই প্রেসিডেন্ট বলেছেন, সবাই চায় আমি প্রতিদ্বন্দ্বিতা করি, আমি নির্বাচনে এগিয়ে আছি। আমি খুব অদূর ভবিষ্যতে একটি সিদ্ধান্ত নেব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মোদি একজন চমৎকার মানুষ, কাজ করছেন দুর্দান্ত: ট্রাম্প

আপডেট সময় ১২:১৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২